advertisement

Chai: কমাতে চাইছেন অতিরিক্ত ওজন? বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার প্রিয় ‘এই’ পানীয়! জানুন ডায়েটেশিয়ানের মত

Last Updated:

অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় বেশিরভাগ সকলে৷ জিমে গিয়ে ওজন ঝরাতে ব্যস্ত সবাই৷ ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চা৷ এমনটাই মত ডায়েটেশিয়ানদের৷

‘এইভাবে চা’ খেলেই হবে বড় ক্ষতি! জানুন কী বলছেন ডায়াটেশিয়ান
‘এইভাবে চা’ খেলেই হবে বড় ক্ষতি! জানুন কী বলছেন ডায়াটেশিয়ান
সকালে এক কাপ চা না পেলে মনে হয় যেন দিনটা ঠিক শুরুই হল না৷ আসলে প্রত্যেকের রোজকার রুটিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে এই পানীয়৷ কেউ কেউ কফির প্রতি আসক্ত হলেও চা প্রেমীদের সংখ্যাই বেশি৷ তবে জানেন কী, এই ‘চা’ই হয়ে উঠতে পারে আপনার শরীরের শত্রু৷
অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় বেশিরভাগ সকলে৷ জিমে গিয়ে ওজন ঝরাতে ব্যস্ত সবাই৷ ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চা৷ এমনটাই মত ডায়েটেশিয়ানদের৷ সম্প্রতি ডায়াটেশিয়ান ম্যাক সিং শরীর চর্চায় চায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন৷
advertisement
advertisement
‘‘ওজন ঝরানোর সময় চা খাওয়া ভাল নাকি খারাপ? এই একটি প্রশ্নের মুখোমুখি আমাদের প্রায়শই হতে হয়৷ এক্ষেত্রে আপনাদের হতাশ করেই বলছি, উত্তরটা হল না৷ যদি সঠিক ভাবে না খাওয়া হয়, তবে ওজন ঝরানোর ক্ষেত্র বাধা হয়ে দাঁড়াতে পারে চা৷’’ ইনস্টাগ্রামে লিখেছেন ম্যাক সিং৷
বিশেষ ভাবে এড়িয়ে চলুন দুধ চা৷ এমনটাই জানাচ্ছেন ম্যাক সিং৷ দুধ চা শরীরের ঠিক কীভাবে ক্ষতি করে তাও বুঝিয়েছেন ম্যাক সিং৷
advertisement
ফ্যাটের শোষণ করার ক্ষমতা কমিয়ে ফেলতে পারে দুধ চা
প্রাকৃতিক ভাবেই চায়ের মধ্যে এমন সব পদার্থ থাকে যা অন্ত্রের ফ্যাট শোষণ কমিয়ে ফেলে সঙ্গে কোলেস্টেরলের পরিমাণও কমায়৷ তবে চায়ের সেই কাজে বাধা দেয় দুধ৷
অতিরিক্ত চিনি
চায়ে চিনি না থাকলে চা ঠিক জমে না৷ তাই চা খেতে গিয়ে অবধারিত ভাবে অনেকটাই চিনি খেয়ে ফেলেন চা প্রেমীরা৷ চিনি যে ওজন ঝরানোর সবচেয়ে বড় শত্রু এ কথা আমাদের সকলেরই জানা৷ সারাদিন কাপের পর কাপ চা খেলে আমরা অজান্তে অনেকটাই চিনি ফেলি৷ যা নি:সারে বাড়িয়ে দিচ্ছে ক্যালোরি।
advertisement
চায়ের অস্বাস্থ্যকর সঙ্গীরা
বিস্কুট, কুকিজ বা নোনতা বিভিন্নরকম স্ন্যাকসের সঙ্গে চায়ের মজা আরও ভাল জমে৷ আবার অন্যদিকে এই সব খাবার আমাদের শরীরের যথেষ্ট ক্ষতিসাধন করে৷
চায়ের পুষ্টিগুণ কমে যায় দুধের মিশেলে
চায়ের মধ্যে বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে৷ তবে চায়ে দুধ মেশানো হলে কমে যায় এর অনেক উপকারীতা৷ তাই দুধ ছাড়াই খান চা৷
advertisement
চায়ের খাওয়ার আগে অবশ্যই মনে রাখুন এইসব গুরুত্বপূর্ণ কথাগুলি৷ তবে, প্রিয় পানীয়ের থেকে একেবারে মুখ ফিরিয়ে থাকবেন না৷ দুধ আর চিনি ছাড়াই খেতে চেষ্টা করুন৷ আবার আদা, দারচিনি বা এলাচের মতো মশলা মিশিয়েও খেতেই পারেন চা৷ এতে চায়ের পুষ্টিগুণ আরও খানিকটা বেড়ে যায়৷ ক্ষতিকারক প্রভাবগুলিকে দূরে রাখতে বিস্কুট বা অন্যান্য স্ন্যাকস এড়িয়ে চলুন৷ বিস্কুট বা নোনতার বদলে আমন্ড, আখরোট-সহ পুষ্টিকর খাওয়ার গুলিকে বেছে নিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chai: কমাতে চাইছেন অতিরিক্ত ওজন? বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার প্রিয় ‘এই’ পানীয়! জানুন ডায়েটেশিয়ানের মত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement