advertisement

Chirer Polao (Poha) Recipe: হাতে সময় খুব কম...! মাত্র ১০ মিনিটে ঝটপট বানিয়ে নিন চিঁড়ের পোলাও, চেটেপুটে সাফ হবে প্লেট!

Last Updated:

Chirer Polao (Poha) Recipe: বাঙালি স্ট্যাইলে চিঁড়ের পোলাও বানাতে একদম বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। তাই যদি হাতে সময় কম থাকে, তাহলে বানিয়ে নিতে পারেন এই খাবার। 

+
চিঁড়ের

চিঁড়ের পোলাও

শিলিগুড়ি : ব্রেকফাস্টে চটজলদি কী খাবেন, তা কিছুতেই বুঝতে পারেন না। রোজ রোজ ডিমের একই পদ বা গোলা রুটি খেতে খেতে একঘেয়ে লেগে গিয়েছে। তাই অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন চিঁড়ের পোলাও।এই চিঁড়ের পোলাও বানাতে একদম বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। তাই যদি হাতে সময় কম থাকে, তাহলে বানিয়ে নিতে পারেন এই খাবার।
সহজেই চিঁড়ের পোলাও খাবেন কী করে? প্রথমেই চিঁড়ে ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে নিন। তবে এক্ষেত্রে শক্ত চিঁড়ে নিতে হবে। মেশিনের পাতলা চিঁড়ে নিলে চলবে না। গোবিন্দ ভোগ চিঁড়ে নিলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। শেফ মিলি রায়ের কথায় প্রথমেই চিঁড়ে ধুয়ে খুব ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। এবার আলু ছোট কিউব করে কেটে নিন। পেঁয়াজও স্লাইস করে কাটুন। আলুর টুকরো গুলি অন্য পাত্রে হালকা সেদ্ধ করে নিতে হবে।
advertisement
advertisement
এবার যে উপকরণগুলো লাগবে সেগুলি হল, কাজুবাদাম, কিশমিশ, চিনাবাদাম, ফোড়ন-এর জন্য অল্প জিরা এবং মৌরি, একটু চিনি এবং ঘি। প্রথমে যেটা করতে হবে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল এবং ঘি দিতে হবে। তারপর সেখানে জিরে এবং মৌরি ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর চিনাবাদাম হালকা করে ভেজে নিয়ে হবে। একটু ভাজা হয়ে গেলে তাতে কাজ এবং কিশমিশ ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে গেলে আলু এবং পেঁয়াজ দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন এবং হালকা হলুদ দিয়ে ভাল মতো ভেজে নিতে হবে।
advertisement
এরপর ভাজা হয়ে গেলে তাতে জল ঝরানো চিঁড়ে দিয়ে ২ মিনিটের মত ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই। তাহলে দলা দলা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে তাতে এক চামচ ঘি দিয়ে ভাল মতো নাড়িয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল চিঁড়ের পোলাও। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের নাস্তা। এই দুই সময়েই দারুণ খাবার হল এই চিঁড়ের পোলাও। দেরি না করে বাড়িতে একবার ট্রাই করে নেওয়া যেতে পারে।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chirer Polao (Poha) Recipe: হাতে সময় খুব কম...! মাত্র ১০ মিনিটে ঝটপট বানিয়ে নিন চিঁড়ের পোলাও, চেটেপুটে সাফ হবে প্লেট!
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement