advertisement

Paneer Recipe: দুধ ছাড়া পনির খেয়েছেন কখনও? ঘরেই বানিয়ে ফেলুন এই চমৎকার খাবার

Last Updated:

দুধ ছাড়া পনির খেয়েছেন কখনও? ঘরেই বানিয়ে ফেলুন এই চমৎকার খাবার

দুধ ছাড়া পনির খেয়েছেন কখনও? ঘরেই বানিয়ে ফেলুন এই চমৎকার খাবার
দুধ ছাড়া পনির খেয়েছেন কখনও? ঘরেই বানিয়ে ফেলুন এই চমৎকার খাবার
বেশিরভাগ মানুষই পনির খেতে খুব পছন্দ করেন। পনির অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। আমরা সবাই জানি পনির তৈরি হয় দুধ থেকে। এই কারণেই পনির পুষ্টির ভাণ্ডার। কিছু লোক নিরামিষাশী ডায়েট অনুসরণ করে এবং তারা দুগ্ধজাত খাবার খায় না।
জানলে অবাক হবেন যে দুধ ছাড়াই বাড়িতে সহজেই পনির তৈরি করা যায়। এর জন্য চিনাবাদামের সহায়তা নিতে হবে। আজ দুধ ছাড়া চিনাবাদাম থেকে পনির তৈরির একটি সহজ রেসিপি জেনে নেওয়া যাক।
advertisement
দুধ ছাড়া পনির তৈরি করতে  চিনাবাদাম, ভিনিগার এবং জল লাগবে। প্রথমে এই তিনটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে এবার ২ কাপ খোসা ছাড়ানো চিনাবাদাম নিয়ে  ভাল করে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে জল গরম করে তাতে ১ ঘণ্টা চিনাবাদাম ভিজিয়ে রাখতে হবে। এক ঘণ্টা পর জল থেকে চিনাবাদামগুলো তুলে একটি পাত্রে রাখতে হবে।
advertisement
এবারে ভিজিয়ে রাখা চিনাবাদম  একটি মিক্সারে পিষে নিতে হবে।বার এতে আধ কাপ জল দিয়ে ভাল করে মেশাতে হবে যতক্ষণ না এটি ঘন পেস্ট হয়ে যায়। যদি একটি ছোট মিক্সার থাকে তবে চিনাবাদামগুলিকে অল্প অল্প করে পিষে নেওয়া যেতে পারে, তবে চিনাবাদামগুলি ভালভাবে পিষে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
advertisement
একটি পাত্রে ১ লিটার জল নিয়ে তাতে চিনাবাদামের পেস্ট দিতে হবে। এবার এই পেস্ট মাঝারি আঁচে রাখতে হবে এবং নাড়তে হবে যতক্ষণ না পেস্টটি জলের সঙ্গে ভালভাবে মিশে যায়। একটানা কয়েক মিনিট নাড়াচাড়া করার পর গ্যাস বন্ধ করে দিয়ে মিশ্রঁটি ছেঁকে নিতে হবে ব্যাস সহজেই তৈরি হয়ে যাবে চিনা বাদামের দুধ।
advertisement
এবার পাত্রে চিনাবাদামের এই দুধ মাঝারি আঁচে রাখতে হবে। দুধ ফুটতে শুরু করলে আঁচ বন্ধ করে দিয়ে  এতে ১-২ চা চামচ সাদা ভিনেগার এবং ৪ চা চামচ জল মিশিয়ে একটি পাত্রে রাখতে হবে। এবার এতে অর্ধেকটা ফুটানো দুধে দিয়ে একটানা নাড়তে হবে। দুধ ছানা কেটে গেলে বাকি ভিনেগার মিশ্রণটিতে ঢেলে নাড়তে হবে। মিশ্রণটি ধীরে ধীরে নাড়তে হবে যতক্ষণ না ছানা আর জল আলাদা হয়ে যায়।
advertisement
এবার একটি বড় চালনি নিয়ে তাতে একটি কাপড় বিছিয়ে  এতে ছানার মিশ্রণ দিয়ে পোটলি করে ভাল করে ছেঁকে নিয়ে গোল আকারে তৈরি করে তাতে ঠাণ্ডা জল ঢেলে দিতে হবে। এতে ভিনিগারের গন্ধ দূর হবে। ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাবে দুধ ছাড়া পনির । এই পনির দেখতে ও স্বাদে দুধের মতোই হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paneer Recipe: দুধ ছাড়া পনির খেয়েছেন কখনও? ঘরেই বানিয়ে ফেলুন এই চমৎকার খাবার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement