advertisement

দিওয়ালি স্পেশাল লাড্ডুর রেসিপিটা জানা আছে তো ?

Last Updated:

শিখে নিন দিওয়ালির সেই সনাতনী লাড্ডুর রেসিপি

দুর্গাপুজো, নবরাত্রির রেশ কাটতে না কাটতেই আরেক উৎসবের আগমন। আসছে আলোর উৎসব। দীপাবলি বা দিওয়ালি।অশুভের উপর শুভশক্তির বিজয়। মহাকাব্যে কথিত আছে, ১৪ বছরের বনবাসের পর রামের অযোধ্যায় ফিরে আসার দিনটিকে উদযাপন করতেই অযোধ্যায় দীপাবলির শুরু হয়। এছাড়াও ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পুজোর সঙ্গেও এই উৎসব যুক্ত। প্রদীপ ও মোমবাতি জ্বলিয়ে সকলেই নিজের ঘরকে সাজিয়ে তোলেন। উপহার বিনিময়, বন্ধু ও পরিবারের সঙ্গে আড্ডা আর পেটপুজোর আরেক উৎসব এই দীপাবলি।
মিষ্টি ছাড়া কোনও উৎসবই যেন জমে না ৷ দিওয়ালি মানেই লাড্ডু, কাজু বরফি, গাজরের হালুয়ায় মাখামাখি একটা সময়৷ দিওয়ালির মিষ্টি বলতেই এক কথায় চোখের সামনে ভেসে ওঠে কমলা রঙের, তুলতুলে নরম, সুগন্ধি ঘি-এ ভাজা লাড্ডু৷ তবে এবার না হয় একটু আগে থেকেই তৈরি হয়ে উঠুন ৷ ঘরেই তৈরিই করুন দীপাবলির মিষ্টি ! শিখে নিন দিওয়ালির সেই সনাতনী লাড্ডুর রেসিপি৷
advertisement
কী কী লাগবে
বেসন-৫০০ গ্রাম | দুধ-১ লিটার | ঘি-৭৫০ গ্রাম | জল- সাড়ে ৩ কাপ | কমলা রং-১০,১২ ফোঁটা | দুধে ভেজানো কেশর-১০,১২ ফ্লেক | কাজু-৫০ গ্রাম কুচনো | কিসমিস-৫০ গ্রাম | ছোট এলাচ-১০টা
advertisement
কীভাবে বানাবেন
বেসন, দুধ ও জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন৷ প্যানে ঘি গরম করুন৷ ফ্রায়ার বা স্ট্রেনারে পাতলা মিশ্রণ ঢেলে গরম ঘি-এর ওপর ধরুন৷ ছাকনির মধ্যে দিয়ে ছোট ছোট বোঁদের আকারে মিশ্রণ পড়বে ঘিতে৷ সোনালি করে ভেজে তুলুন বোঁদে৷
advertisement
জল ও চিনি মিশিয়ে ফুটিয়ে ঘন রস তৈরি করুন৷ এর মধ্যে রেশর ভেজানো দুধ, রঙের সিরাপ, বোঁদে, ড্রাই ফ্রুট ও এলাচ মেশান৷ ১০ মিনিট পর হালকা গরম ছিটিয়ে দেড় ঘণ্টা চাপা দিয়ে রাখুন৷ হাতের তালুতে ঘি মেখে নিয়ে গোল গোল লাড্ডুর আকারে গড়ে নিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দিওয়ালি স্পেশাল লাড্ডুর রেসিপিটা জানা আছে তো ?
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement