Biriyani Recipe: দোকানে ছুটতে হবে না! সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি, সময় আর খরচ নামমাত্র
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Biriyani Recipe: অল্প খরচেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি। একবার খেলে মুখে লেগে থাকবে বহুদিন। কী ভাবে বানাবেন রইল সহজ পদ্ধতি।
দক্ষিণ ২৪ পরগনা: রাস্তায় বেরিয়েবিরিয়ানির দোকান দেখলেই জিভে জল চলে আসে। তবে দিন দিন রাস্তার খাবার খেয়ে শরীরের দফারফা খেয়ে যাচ্ছে। প্রায় সময় বাইরের খাবার খেয়ে শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। আর তাই রাস্তায় যেখান সেখান থেকে নয় অল্প খরচেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি। একবার খেলে মুখে লেগে থাকবে বহুদিন। কী ভাবে বানাবেন রইল সহজ পদ্ধতি।
প্রথমে পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা করে নিন। এরপর এক কেজি মাংস নিয়ে তাতে হাফ কাপ তেল, বেরেস্তা, এক কাপ টক দই, দু’চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ আদা বাটা, দুই চা চামচ লঙ্কাগুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, জয়ফল বাটা এক চা চামচ, গরম মসলার গুঁড়ো এক টেবিল চামচ, জয়ত্রী খুব সামান্য, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দু’ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার হাফ কেজি বিরিয়ানি চাল ভাল করে ধুয়ে কিছুটা আটা নিয়ে মেখে আলাদা করে রেখে দিন। এরপর আলু ধুয়ে তাতে অল্প জাফরানি রং মাখিয়ে নিতে হবে। হাঁড়িতে জল ফুটিয়ে তাতে চালগুলি ফেলে দিয়ে এক চা চামচ শাহী জিরা দিয়ে দিতে হবে।
advertisement
advertisement
চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই. তা নামিয়ে নিন। এবার আলুগুলি ভেজে তুলুন। এরপর আলাদা একটি পাত্রে ম্যারিনেট করা মাংস নায়ে তার উপরে আলু সাজিয়ে উপরে আধসেদ্ধ ভাত ভালো করে ছড়িয়ে নিয়ে এক টেবিল চামচ কেওড়ার জল, এক টেবিল চামচ গোলাপ জল, নুন স্বাদমতো, দুই টেবিল চামচ ঘি ও সবশেষে এক কাপ দুধ দিয়ে দিতে হবে। এবার মেখে রাখা আটা দিয়ে পাত্রের মুখে লাগিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। গরম তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটি বসিয়ে ভারি কিছু দিয়ে চাপা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট এবং আঁচ কমিয়ে চল্লিশ মিনিট রান্না করলেই হয়ে যাবে স্বাদে-গন্ধে অতুলনীয় বিরিয়ানি।
advertisement
সুমন সাহা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2024 7:16 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Biriyani Recipe: দোকানে ছুটতে হবে না! সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি, সময় আর খরচ নামমাত্র









