advertisement

Duplicate RC: হারিয়ে গিয়েছে গাড়ির RC? চিন্তা নেই, এভাবে তৈরি করা যাবে গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট

Last Updated:

Apply for Duplicate RC: এক নজরে দেখে নেওয়া যাক গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিরে পাওয়ার উপায়।

Representative Image
Representative Image
#নয়াদিল্লি: রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানো অপরাধ। এর জন্য গাড়ি চালানোর সময় গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বায়ুদূষণ সার্টিফিকেট, বিমা ও হাইব্রিড লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ কাগজ সঙ্গে রাখা জরুরি (Duplicate RC)। কিন্তু যদি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে তা ফিরে পাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি উপায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিরে পাওয়ার উপায় (Apply for Duplicate RC)।
অফলাইন উপায়
advertisement
গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যেতে পারে অফলাইন উপায়ের মাধ্যমে। এর জন্য প্রথমেই থানায় এফআইআর করাতে হবে। এফআইআর করানোর জন্য জমা করতে হবে গাড়ির মালিকের নাম, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এই সকল তথ্য পাওয়ার জন্য যেতে হবে আরটিও অফিস, যেখানে সবার প্রথমে গাড়ির রেজিস্ট্রেশন করা হয়েছিল। সেখানেই ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর্ম ফিল আপ করতে হবে। একই সঙ্গে ফর্ম ২৬-ও জমা করতে হবে। আরটিও অফিসে সমস্ত কিছু জমা করে নিয়ে নিতে হবে তার রসিদ।
advertisement
অনলাইন উপায়
গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যেতে পারে অনলাইন উপায়ের মাধ্যমেও। এর জন্য প্রথমেই ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট। সেখানে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্মের সঙ্গে সঙ্গেই সাবমিট করতে হবে এফআইআর এবং সেই গাড়ির বিমার কাগজপত্র। এর পরে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য জমা করতে হবে টাকা। এর পর সেই পেমেন্ট জমা হয়ে গেলে একটি রসিদ পাওয়া যাবে। সেই রসিদ যত্ন করে রেখে দিতে হবে। এর পর সেই রসিদ এবং অন্যান্য ডকুমেন্ট আরটিও অফিসে গিয়ে জমা করতে হবে।
advertisement
অনলাইন এবং অফলাইন দুই উপায়ে গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন। সেগুলো হল- গাড়ি চুরির এফআইআরের অরিজিনাল কপি, ২৬ নম্বর ফর্ম, পিইউসি কপি, গাড়ির ইনস্যুরেন্স সার্টিফিকেটের কপি, গাড়ির মালিকের ঠিকানা, ট্রাফিক পুলিশের চালানের ক্লিয়ারেন্স, প্যান কার্ড অথবা ফর্ম ৬০, ফর্ম ৬১ এর ভেরিফায়েড কপি, চেসিস এবং ইঞ্জিনের পেন্সিল প্রিন্ট, গাড়ির মালিকের সিগনেচার। গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন এবং অফলাইন দুই উপায়ে আবেদন করার সময় এই সকল ডকুমেন্ট জমা করতে হবে। এই সকল ডকুমেন্টের সঙ্গেই জমা করতে হবে একটি এফিডেভিট। যেখানে বলতে হবে যে নিজেদের গাড়ির আরসি হারিয়ে গিয়েছে এবং সেটি দ্বিতীয়বার তোলা হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Duplicate RC: হারিয়ে গিয়েছে গাড়ির RC? চিন্তা নেই, এভাবে তৈরি করা যাবে গাড়ির ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement