advertisement

ঝোলা চামড়া, কোঁচকানো ত্বক টানটান হবে স্রেফ ২ সপ্তাহে, মেনে চলুন এই ঘরোয়া উপায়গুলো

Last Updated:

Skin Care : এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। তাই ক্ষতির লেশমাত্র সম্ভাবনা নেই।

Skin Care
Skin Care
বয়স ৩০ পেরোলেই শরীরে একাধিক পরিবর্তন আসতে শুরু করে। সবচেয়ে বেশি বদল ঘটে ত্বকে। মুখের চামড়া কুঁচকে যায়, ঝুলে যায় ত্বক। তাই এই বয়সে প্রবেশ করলে ত্বকের প্রতি বাড়তি নজর দেওয়া উচিত। বয়সজনিত ত্বকের সমস্যার মোকাবিলায় বাজারে হাজার রকমের অ্যান্টিএজিং ক্রিম রয়েছে। রয়েছে অন্যান্য প্রোডাক্টও। কিন্তু সমস্যা হল, এই সব পণ্যে নানা রকমের রাসায়নিক থাকে। যাতে ত্বকের ভাল হওয়ার বদলে ক্ষতি হয় বেশি। তাই ঘরোয়া উপাদানে বয়সজনিত ত্বকের সমস্যার মোকাবিলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। তাই ক্ষতির লেশমাত্র সম্ভাবনা নেই।
শসার রস: ১ চামচ শসার রস এবং ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকোনোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। প্রতিদিন নিয়মিত এই টোটকা ব্যবহার করলে দু’সপ্তাহের মধ্যে ত্বকে বড়সড় পরিবর্তন আসবে। শসা ভিটামিন সি-তে সমৃদ্ধ। ত্বকের রঙ পরিষ্কার করতে এর জুড়ি নেই। ত্বকে কোনও দাগছোপ থাকলে শসা পাতলা করে কেটে তার উপর লাগালেও উপকার পাওয়া যায়। তবে মুখে যদি কাটা বা ঘা থাকে তাহলে শসার রস না দেওয়াই ভাল। স্কিন সেটিং করলেও শসার রস লাগাতে বারণ করা হয়।
advertisement
ডিমের সাদা অংশ: এর জন্য লাগবে এক চা চামচ ডিমের সাদা অংশ, এক চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ চাল গুঁড়ো। ডিমের সাদা অংশ, অ্যালোভরা জেল এবং চালের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে সেটা মুখে লাগাতে হবে। শুকোনোর জন্য ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। সপ্তাহে দু’বার এটা করলেই ভাল ফল পাওয়া যাবে। ডিমের সাদা অংশে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি ত্বককে টানটান করার পাশাপাশি হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে। শুধু তাই নয়, ডিমের সাদা অংশের এক্সফোলিয়েটিং বৈশিষ্টও রয়েছে যা মৃত কোষ সরিয়ে ত্বক পরিষ্কার রাখে।
advertisement
advertisement
আরও পড়ুন : চুলের যে কোনও সমস্যাতেই ম্যাজিক! পাতলা চুলও ঘন হয়ে যাবে, শুধু এ ভাবে ব্যবহার করুন এই উপাদান
এর অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট ত্বকের প্রদাহ কমায়। ডিমে থাকা ভিটামিন এ ব্রণের সমস্যা কমাতেও সাহায্য করে। তবে ত্বকে যদি আগে থেকেই ব্রণ থাকে তাহলে ডিমের সাদা অংশ লাগানো উচিত নয়। ত্বকে কোনও ক্ষত থাকলে কিংবা তৈলাক্ত ত্বকেও ডিমের সাদা অংশ লাগাতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন :  শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শ্বশুরবাড়ির মন জয় করা পুত্রবধূর পক্ষে অসম্ভব নয়, শুধু মনে রাখুন এই টিপসগুলি
মনে রাখতে হবে ত্বকচর্চায় যে কোনও ঘরোয়া টোটকা প্রয়োগের অন্তত ২৪ ঘণ্টা আগে প্যাচ টেস্ট করিয়ে নেওয়া জরুরি। না হলে হিতে বিপরীত হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝোলা চামড়া, কোঁচকানো ত্বক টানটান হবে স্রেফ ২ সপ্তাহে, মেনে চলুন এই ঘরোয়া উপায়গুলো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement