advertisement

Holi 2024: রাত পোহালেই হোলি, রং মাখার আগে মনে রাখুন এই কয়েকটি কথা! নাহলেই বড় ভুল

Last Updated:

একে অপরকে রাঙিয়ে তুলবে নানান রঙে। তবে বসন্ত উৎসবে সামিল হওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রাত পোহালেই হোলি, রং মাখার আগে মনে রাখুন এই কয়েকটি কথা! নাহলেই বড় ভুল
রাত পোহালেই হোলি, রং মাখার আগে মনে রাখুন এই কয়েকটি কথা! নাহলেই বড় ভুল
পূর্ব বর্ধমান: রাত পেরোলেই বসন্ত উৎসব। রঙের এই উৎসবে মাতবে সকলেই। একে অপরকে রাঙিয়ে তুলবে নানা রঙে। তবে বসন্ত উৎসবে সামিল হওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দোল খেলতে যাওয়ার আগে ও পরে কোন কোন বিষয় মাথায় রাখবেন, সেই বিষয়ে ডঃ মিল্টন বিশ্বাস জানাচ্ছেন। প্রত্যেকেরই উচিত অর্গানিক রং কেনা। এবং সেই রঙেই একে অপরকে রাঙিয়ে দেওয়া।
advertisement
advertisement
অর্গানিক রং হচ্ছে,বিভিন্ন ফুলের নির্যাস থেকে রং নিয়ে যে রং প্রস্তুত করা হয়। এই অর্গানিক রং আমাদের শরীরে কোনও ক্ষতি করে না। তবে বাজারে এই অর্গানিক রং এর দাম একটু বেশি।
বাজারে পাওয়া সস্তার কেমিক্যাল রঙে বিভিন্ন ধরনের হেভি মেটাল যেমন লেড ক্রোমিয়াম মার্কারির মত বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে। এই ধরনের রং গুলো যদি ব্যবহার করা হয় তাহলে তার ফলস্বরূপ শ্বাসকষ্ট, অ্যাজমা , ব্রংকাইটিস এবং এলার্জি, ডার্মাটাইটিস হয়। এমনকি অনেক ক্ষেত্রে চামড়া এবং চোখের মারাত্মক ক্ষতি হয়।
advertisement
তাই কিছুটা টাকা বাঁচানোর জন্য কখনওই নিজের এবং অন্যের স্বাস্থ্যের ক্ষতি না করায় শ্রেয়। তাই অর্গানিক রং ব্যবহার করতে হবে। পাশাপাশি আরও একটা বিষয় প্রত্যেকের মাথায় রাখতে হবে।দোল খেলার আগে কেউ চুলের বা মুখের কোনও ট্রিটমেন্ট করাবেন না।
রং খেলার আগে সারা গায়ে মশ্চারাইজার বা ভেসলিন মাখা যেতে পারে। এবং খালি গায়ে রং না খেলার চেষ্টা করতে হবে। রং খেলা হয়ে গেলে এসব উষ্ণ গরম জলে ভালোভাবে রঙ গুলো ধুয়ে স্নান করে নিতে হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024: রাত পোহালেই হোলি, রং মাখার আগে মনে রাখুন এই কয়েকটি কথা! নাহলেই বড় ভুল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement