advertisement

Mushroom Tea: দুধ-চিনি দিয়ে মালাই দেওয়া নয়, খালি পেটে এক কাপ মাশরুম চা খেলে ফল পাবেন হাতেনাতে!

Last Updated:

এই চায়ের মূল উপাদান মাশরুম। হাই প্রোটিনযুক্ত। হজম হয় তাড়াতাড়ি। প্রোটিন ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজপদার্থ। (Mushroom Tea)

Mushroom Tea
Mushroom Tea
#কলকাতা: ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’। কবীর সুমনের এই গানে গলা মেলায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। আর চা ভালোবাসেনা এমন বাঙালি খোঁজাও খড়ের গাদায় সূচ খোঁজার মতোই দুঃসাধ্য। চা আর বাঙালি যেন সমার্থক। তার হৃদয় সবসময়ই বলছে, চা-ই চাই গো (Mushroom Tea)!
কিন্তু করোনা যেন সব ওলটপালট করে দিয়েছে। না, তাই বলে বাঙালির চা পানের অভ্যাসে থাবা বসাতে পারেনি। তবে বাঙালি এখন খুঁজছে ঘরোয়া পুষ্টিকর চা। যাতে মন থাকবে ফুরফুরে, শরীর থাকবে তরতাজা। আর এ জন্য দুধ, চিনি দিয়ে মালাই মারকে নয়, বরং চাই চাগা চা (Mushroom Tea)। যা মাশরুম চা নামেও পরিচিত (Mushroom Tea)। শুধু মন মেজাজ ফুরফুরে করবে তাই নয়, স্বাস্থ্যও ভালো রাখবে।
advertisement
advertisement
এই চায়ের মূল উপাদান মাশরুম। হাই প্রোটিনযুক্ত। হজম হয় তাড়াতাড়ি। প্রোটিন ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজপদার্থ। বিশেষ করে মধুমেহ, রক্তাল্পতা, ওবেসিটিতে যাঁরা ভুগছেন, তাঁদের জন্য উপকারী। স্মৃতিশক্তি বাড়াতে, ত্বক সজীব রাখতে, হাড় শক্ত রাখতেও এর জুড়ি মেলা ভার। তবে এর জনপ্রিয়তার আসল কারণ হল, উচ্চ অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। যা কোষের পুনর্জন্মে সাহায্য করে। তাই মালাই মারকে নয়, কাল থেকে সকালে নিতে হবে মাশরুম চা।
advertisement
অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য
মাশরুম চা অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যে ভরপুর। প্রাণীদের উপর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চাগা মাশরুমের নির্যাস হেপাটাইটিস সি ভাইরাসের উপর দারুন কার্যকর। মাত্র ১০ মিনিটে ভাইরাসের সংক্রমণের মাত্রা ১০০ গুণ কমিয়ে দেয়। যাই হোক, অ্যান্টিভাইরাল থেরাপিতে এই মাশরুমগুলির প্রভাব নিয়ে এখনও প্রচুর গবেষণা প্রয়োজন।
advertisement
আজ থেকে নয়, বহুদিন ধরেই মাশরুম চায়ের জনপ্রিয়তা রয়েছে। মূলত হালকা মিষ্টি গন্ধের জন্যই অনেকে এই চা খুব পছন্দ করেন। তবে গবেষণা থেকে জানা গিয়েছে, চাগা মাশরুমের নির্যাস প্লীহা লিম্ফোসাইটকে উদ্দীপিত করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বেটাগ্লুকান, প্রোটিন ও ভিটামিন। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
টিউমার কমায়
মাশরুম চা নিয়মিত এবং পরিমিত সেবন টিউমার এবং ক্যানসার কোষের বৃদ্ধি রুখে দেয়। ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজি দ্বারা প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে মাশরুম চা লিভারে ক্যানসার কোষের বৃদ্ধি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসার প্রতিরোধেও মাশরুম চা ভালো কাজ দেয়।
advertisement
উচ্চ রক্তচাপ কমায়
এতে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে। এবং এতে উচ্চমাত্রার আঁশ এবং প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং মিনারেলে ভর্তি মাশরুম ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। মাশরুমে এনজাইম ও প্রাকৃতিক ইনসুলিন থাকে যা চিনিকে ভাঙতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mushroom Tea: দুধ-চিনি দিয়ে মালাই দেওয়া নয়, খালি পেটে এক কাপ মাশরুম চা খেলে ফল পাবেন হাতেনাতে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement