Health Tips: বাজারে দেখলেও পাশ কাটিয়েছেন এতদিন, আজই বাড়িতে আনুন এই শাক, হাজার রোগের মহাশত্রু
- Reported by:PIYA GUPTA
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Tips: বাড়িতেই খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নাপা শাক বা লাফা শাক। খেতে যেমন সুস্বাদু, তেমনই রয়েছে মহা ঔষধিগুণ।
উত্তর দিনাজপুর: উত্তরে জনপ্রিয় শাক হল নাপা শাক বা লাফা শাক। কী ভাবে এই শাক বানাবেন, কতটা উপকার জানেন? বাড়িতেই খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নাপা শাক বা লাফা শাক। খেতে যেমন সুস্বাদু, তেমনই রয়েছে মহা ঔষধিগুণ। নিয়মিত এই শাক খেলে নানা ধরনের রোগ-ব্যাধি দূর হয়। এতে শরীরও সুস্থ থাকে।
কমবেশি আমরা সবাই শাক খেতে ভালোবাসি। শাক রান্না করা অনেকে এই শাকের ঝোল স্যুপের মতো খায়। অনেকে আবার শাক ভাজি কিংবা মাছের সঙ্গে রান্না করেও খেতে পছন্দ করেন। গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় এই শাক চাষ হয়ে থাকে। ভারত সহ বাংলাদেশ, ভুটান, চিনেও এই শাক চাষ হয়ে থাকে। তবে এই শাক উত্তরবঙ্গের গ্রাম-গঞ্জে খুবই জনপ্রিয়। গাছটির উচ্চতা খুব বেশি হয় না, কিন্তু এই শাক জন্মানোর পর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়।
advertisement
আরও পড়ুনঃ শীতে কমে গিয়েছে জল পানের পরিমাণ? প্রতিদিন কী ঘটছে শরীরে? জানুন বিশেষজ্ঞের মত
জন্মানোর ২০-৩০ দিনের মধ্যে লাফা শাক খাওয়ার উপযুক্ত হয়। লাফা শাকের পাতা এবং ডাটা দিয়ে উত্তরের মানুষ প্যালকা রান্না করে, যা খুবই সুস্বাদু। প্যালকা হল লাফা শাকের পাতা দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার। এই প্যালকা বানাতে লাগে কাঁচা লঙ্কা, রশুন ও লবন। এই তিনটি মাত্র উপকরণ। প্রথমে কড়াইতে জল গরম করে সেই গরম জলে কাঁচালঙ্কা, রসুন, লবণ দিয়ে সেই জলে নাফা শাক ছেড়ে দেওয়া হয়। জলের উপর লাফা শাকের পাতা ভেসে থাকে।
advertisement
advertisement
এরপর মিনিট পনের পর যখন শাক সেদ্ধ হয়ে যাবে তখন সেটা গরম গরম নামিয়ে নেওয়া হয়। এভাবে এই লাফা শাক দিয়ে তৈরি করা হয় প্যালকো। শীতকালের মধ্যে একটি অন্যতম হল এই লাফা শাকের প্যালকো। এই শাক দেখতে গোল পানের পাতার সমান। আবার খেতে এটি পিচ্ছিল লাগে। গ্রামগঞ্জে অনেক বিয়ে বাড়িতেও এই লাফা শাক খাওয়ানো হয়।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2024 3:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: বাজারে দেখলেও পাশ কাটিয়েছেন এতদিন, আজই বাড়িতে আনুন এই শাক, হাজার রোগের মহাশত্রু










