advertisement

ফ্রেঞ্চ ফ্রাইজ খান, তবে ৬টার বেশি হলেই মারাত্মক বিপদ!

Last Updated:
#হার্ভার্ড: ফ্রেঞ্চ ফ্রাইজ যে বিশেষ স্বাস্থ্যকর স্ন্যাকস নয় তা আমরা প্রায় সকলেই জানি৷ কিন্তু আলুভাজা খেতে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াও দুষ্কর৷ তাই চোখের সামনে ফ্রেঞ্চ ফ্রাইজ এলে কি আর খেয়াল থাকে কিছু? একটার পর একটা অবলীলায় চালান হতে থাকে পেটে৷ আর সেই সংখ্যা ৬ পেরিয়ে গেলেই বুঝবেন মহা বিপদ!
একথা জানাচ্ছেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক এরিক রিম৷ একটি রিপোর্ট এরিক ফ্রেঞ্চ ফ্রাইজকে বলেছেন 'স্টার্চ বম্ব৷' স্যাচুরেটেড আর ট্রান্স ফ্যাটের পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইজে থাকে প্রচুর নুন৷ আর তাই অনেকেই রয়েছেন যারা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে শুরু করলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না৷ পরপর তিন বারও হয়তো অর্ডার করে ফেলেন৷ যা প্রায় আত্মহত্যা করার সমান৷
advertisement
advertisement
এরিক বলেন, যদি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে একান্তই ইচ্ছা হয় তাহলেও ৬টার বেশি কখনই খাবেন না৷ কারণ ফ্রেঞ্চ ফ্রাইজ এতটাই অস্বাস্থ্যকর৷ তাই যদি কোনও মিল বা বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ থাকেও চেষ্টা করুন ৬টার বেশি না খেতে৷ সঙ্গে অবশ্যই খান স্যালাড৷
advertisement
এরিকের এই রিপোর্ট যদিও ভালভাবে নেয়নি ফ্রেঞ্চ ফ্রাইজ প্রেমীরা৷ টুইটারে রিপোর্ট প্রকাশ হতেই অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফ্রেঞ্চ ফ্রাইজ খান, তবে ৬টার বেশি হলেই মারাত্মক বিপদ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement