advertisement

রক্তচাপ কমাতে পারে রসুন! জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

Last Updated:

Garlic helps to control Blood Pressure: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এবং উচ্চ রক্তচাপের কবল থেকে বাঁচার জন্য রোজ ওষুধ খেতে হয় এরকম মানুষের সংখ্যা কম নেই ৷ কিন্তু প্রতিদিন ওষুধ খাওয়া ছাড়াও কমতে পারে আপনার রক্তচাপ ৷

#কলকাতা: ওষুধ খাওয়া ছাড়াও কিছু সহজ পথ্য আছে যা সহজে কমাতে পারে রক্তচাপ ৷ আসুন জেনে নেওয়া যাক কীভাবে কমাবেন আপনার ব্লাড প্রেশার ৷ উচ্চ রক্তচাপের ফলে মানুষের শরীরে দেখা দেয় নানা উপসর্গ ৷ মারাত্মক ভাবে ক্ষতি হতে পারে শরীরের ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এবং উচ্চ রক্তচাপের কবল থেকে বাঁচার জন্য রোজ ওষুধ খেতে হয় এরকম মানুষের সংখ্যা কম নেই ৷ কিন্তু প্রতিদিন ওষুধ খাওয়া ছাড়াও কমতে পারে আপনার রক্তচাপ ৷
ওষুধ ছাড়াও রসুনের সাহায্যেই রক্তচাপের সমস্যা মিটতে পারে ৷ এমনই পরামর্শ দিলেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডা. দীক্ষা সাভালিয়া ৷ নিজের ইনস্টাগ্রাম পোস্টে রসুনের বেশ কিছু গুনাগুনের বিষয়গুলি শেয়ার করেছেন তিনি ৷
advertisement
advertisement
রসুনের উপকারিতা 
১. রোজ রসুন খেলে কমতে পারে গাঁটের ব্যাথা
২. কৃমি নাশক হিসেবেও কাজ করে রসুন
৩. কোলেস্টেরল কমাতে রসুনের উপকারিতা অনেক
৪. সর্দি কাশি কমাতেও সাহায্য করে রসুন
৫. ইমিউনিটি বাড়াতে রসুনের উপকারিতা অনেক
৬. রসুন মানুষের মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে
advertisement
৭. ব্লাড সুগার কমাতেও সাহায্য করে রসুন
৮. ওজন কমাতেও সাহায্য করে রসুন
বিভিন্ন রোগ থেকে বাঁচতে রোজ এক কোয়া করে রসুন চিবিয়ে খাওয়ার পরামর্শ দিছেন ডা: দীক্ষা সাভালিয়া ৷ পিত্ত কমানোর জন্য রসুন ঘিয়ে ভেজে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ যেহেতু রসুন শরীর গরম করার ক্ষমতা রাখে তাই খালি পেটে রসুন খেতে নিষেধও করেছেন ডা. সাভালিয়া ৷ এ ছাড়াও রসুনে আছে বিভিন্ন উপকারি দ্রব্য, যেমন ভোলাটাইল অয়েল, অ্যারাবিনোজ, গ্যালাকটোজ, ফলিক অ্যাসিড, নিয়াসিন, রিবোফ্লোবিন, থিয়ামিন ও ভিটামিন সি ৷ এ ছাড়াও আছে বিভিন্ন এনজাইম-সহ একাধিক ভোলাটাইল কম্পাউন্ড ৷ বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন রসুন খেলে বহু রোগের থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ নিয়মিত রসুন খেলে আপনার বংশগত হাই-ব্লাড প্রেশারের সমস্যা থাকলে আপনি তা থেকে বাঁচাতে পারবেন নিজেকে ৷ যে সমস্ত মানুষ রোজ রসুন খেয়েছেন, ২১ দিন পর তাদের সত্যিই রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে বলে দেখা গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রক্তচাপ কমাতে পারে রসুন! জেনে নিন বিশেষজ্ঞদের মতামত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement