advertisement

East Bardhaman News: ভয়ঙ্কর দুর্ঘটনা! ধসে পড়ল জাতীয় সড়কের গার্ডওয়াল, গাড়ি চলাচল বন্ধ কলকাতা-বর্ধমান লেনে

Last Updated:
East Bardhaman News: নির্মাণ প্রক্রিয়া শেষ হওয়ার তিন মাসের মধ্যেই বিপত্তি ! ভেসে গেল জাতীয় সড়কে গার্ডওয়াল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সকলে। গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
1/7
নির্মাণ প্রক্রিয়া শেষ হওয়ার তিন মাসের মধ্যেই বিপত্তি ! ভেসে গেল জাতীয় সড়কে গার্ডওয়াল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সকলে। গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।(ছবি ও তথ্য: সায়নী সরকার)

2/7
১৯ নং জাতীয় সড়কের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়াল ধসে বিপত্তি। বুধবার সকালে হঠাৎই বর্ধমান লেনে গার্ডওয়াল ধসে জাতীয় সড়কের উপরের একাংশ সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ।
১৯ নং জাতীয় সড়কের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়াল ধসে বিপত্তি। বুধবার সকালে হঠাৎই বর্ধমান লেনে গার্ডওয়াল ধসে জাতীয় সড়কের উপরের একাংশ সম্পূর্ণ ভেঙ্গে পড়ে।ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ।
advertisement
3/7
এদিকে এই বিপর্যয়কে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীর দাবি, ১৯ নম্বর জাতীয় সড়কের এই অংশটি চালু করা হয়েছিল মাস তিনেক আগে। তাহলে এত দ্রুত কিভাবে ভেঙ্গে পড়ল উঠছে প্রশ্ন। নির্মাণ সামগ্রির গুণগত মান নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

4/7
জয়দেব সিংহ রায় বলেন, চালু হওয়ার তিন মাসের মধ্যে ভেঙ্গে পড়ল, আমরা সাধারণ মানুষেরা এবার রাস্তা দিয়ে চলাচল নিয়ে চিন্তায় পড়ে গেছি। গুণগত মান খারাপ হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার সময় গাড়ি চলাচল করছিল।বরাতজোরে কোন দুর্ঘটনা ঘটেনি বা প্রাণহানি হয় নি।
জয়দেব সিংহ রায় বলেন, চালু হওয়ার তিন মাসের মধ্যে ভেঙ্গে পড়ল, আমরা সাধারণ মানুষেরা এবার রাস্তা দিয়ে চলাচল নিয়ে চিন্তায় পড়ে গেছি। গুণগত মান খারাপ হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার সময় গাড়ি চলাচল করছিল। বরাতজোরে কোনও দুর্ঘটনা ঘটেনি বা প্রাণহানি হয় নি।
advertisement
5/7
দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই লোনের যান চলাচল।যাতায়াতের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওই রুটে চলাচলকারী পর্যটকদের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

6/7
ডিএসপি ট্রাফিক আশিষ মণ্ডল বলেন, ফ্লাইওভারের সাইড ওয়ালটি হঠাৎই ধসে যায়। থার্ড লেনটিও কিছুটা ভেঙে গেছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যেই হাইওয়ের পেট্রলিং টিম বিষয়টি দেখে গেছে। এক্সপার্ট খুব শীঘ্রই আসবেন, তারপরেই জানা জাবে কত দ্রুত রাস্তাটি ঠিক করা সম্ভব হবে।

7/7
ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত ওই লেনে যা চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যানবাহন গুলিকে সার্ভিস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। প্রথম ধস নেমেছিল দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোন দুর্ঘটনা ঘটে নি। যতদিন না পর্যন্ত রাস্তাটি ঠিক হচ্ছে বা যান চলাচলের উপযুক্ত জানা যাচ্ছে ততদিন সার্ভিস রোড দিয়ে যান চলাচল করানো হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত ওই লেনে যা চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যানবাহন গুলিকে সার্ভিস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। প্রথম ধস নেমেছিল দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনও দুর্ঘটনা ঘটে নি। যতদিন না পর্যন্ত রাস্তাটি ঠিক হচ্ছে বা যান চলাচলের উপযুক্ত জানা যাচ্ছে ততদিন সার্ভিস রোড দিয়ে যান চলাচল করানো হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement