advertisement

Food Vlogger: ৭ লক্ষ ফলোয়ার! দিনরাত Food Vlogging করেও CAT 2023-এ ৯৯.১৪ পার্সেন্টাইল জনপ্রিয় পুলকিতের!

Last Updated:

Food Vlogger's Success Story: খাবারের প্রতি অদম্য প্রেম তাঁকে টেনে আনে ফুড ভ্লগিংয়ের দিকে

ইউটিউব এবং ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৭ লক্ষ ফলোয়ার
ইউটিউব এবং ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৭ লক্ষ ফলোয়ার
যিনি ফুড ব্লগিং করেন, তিনি ক্যাট-এর মতো কঠিন পরীক্ষাতেও দুর্দান্ত রেজাল্ট করতে পারেন-শুনতে আশ্চর্য লাগলেও এটাই বাস্তবে করে দেখিয়েছেন পুলকিত দাগা৷ ২৪ বছর বয়সি এই তরুণ জনপ্রিয় ফুড ব্লগার এবং ফুড ভ্লগার৷ ইউটিউব এবং ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৭ লক্ষ ফলোয়ার৷ আবার তিনিই কমন অ্যাডমিশন টেস্ট ২০২৩ বা CAT 2023-এ ৯৯.১৪ পার্সেন্টাইল পান৷
দ্বাদশ শ্রেণিতে কমার্সের ছাত্র দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে ব্যাচেলর্স ডিগ্রি পান৷ ইচ্ছে ছিল এমবিএ করার৷ কিন্তু খাবারের প্রতি অদম্য প্রেম তাঁকে টেনে আনে ফুড ভ্লগিংয়ের দিকে৷ সঙ্গে চলে কনটেন্ট তৈরির কাজ৷ অতিমারির সময় গৃহবন্দি থাকার পর্বও তাঁর কাজে নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি পুলকিতের৷
আরও পড়ুন : রাতে ঘুমের আগে এই ছোট্ট যত্নই শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী নায়িকা সানার রূপরহস্য
প্রথমে পোস্ট করতেন ইনস্টাগ্রাম হ্যান্ডলে৷ ২০২০-র মে মাসে শুরু করেন ইউটিউব চ্যানেল৷ সঙ্গে সঙ্গে সাফল্য পান৷ ১ বছরের মধ্যে ১ লক্ষ সাবস্ক্রাইবার পেয়ে যান৷ অন্যদিকে এমবিএ করার পথ অতটা সুগম বা মসৃণ ছিল না৷ ২০১৯-এ ক্যাট দিয়ে সুযোগ পাননি পছন্দের কলেজে৷ তার পর ফিনান্সিয়াল সার্ভিসে চাকরিও করতে শুরু করেন৷ পাশাপাশি চলছিল ভ্লগিং-এর কাজও৷ দিল্লি এবং মুম্বইয়ে ছিল তাঁর কর্মস্থল৷
advertisement
advertisement
আরও পড়ুন : টেরই পেলেন না নতুন বর, বিয়ের আসরে কনের সিঁথিতে সিঁদুর প্রৌঢ় প্রেমিকের! তার পর…
সোশ্যাল মিডিয়ায় তিনি প্রথমে রেস্তরাঁ ও ক্যাফে নিয়ে পোস্ট করতেন৷ পরে রেসিপি পোস্ট করতে শুরু করেন৷ অতিমারির সময়ে চটজলদি জনপ্রিয় হয় তাঁর চ্যানেল৷ সে সময় সকলেরই বাড়িতে কমবেশি নানারকম রান্না করার প্রবণতা তৈরি হয়েছিল৷ দুরন্ত জনপ্রিয়তা দেখে ২০৩-এর মে মাসে চাকরি ছেড়ে দেন পুলকিত৷ পুরোদস্তুর ভ্লগিংয়ের পাশাপাশি চলতে থাকে ক্যাট-এর প্রস্তুতি৷ পরীক্ষায় অসাধারণ সাফল্য পেয়ে স্বপ্নপূরণের পথে পুলকিত৷ ভবিষ্যতে ফুড ইন্ডাস্ট্রিতেও কাজ করার ইচ্ছে আছে৷
advertisement
২০২৩ সালে ২ লক্ষ ৮৮ হাজার পরীক্ষার্থী ক্যাট দেন৷ তাঁদের মধ্যে ১৪ জন (তাঁদের মধ্যে ১১ জনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে) ১০০ পার্সেন্টাইল পেয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food Vlogger: ৭ লক্ষ ফলোয়ার! দিনরাত Food Vlogging করেও CAT 2023-এ ৯৯.১৪ পার্সেন্টাইল জনপ্রিয় পুলকিতের!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement