advertisement

Fennel seeds in weight loss: কীভাবে খেলে মৌরি সবথেকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে

Last Updated:
বদ হজমের সমস্যা যাদের আছে তাদের জন্য মহৌষোধি। সকালে মৌরীর জল বা মৌরী দিয়ে তৈরি চা পান করুন। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক দূরে রাখে।
বদ হজমের সমস্যা যাদের আছে তাদের জন্য মহৌষোধি। সকালে মৌরীর জল বা মৌরী দিয়ে তৈরি চা পান করুন। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক দূরে রাখে।
ভারতীয় হেঁসেলে মৌরি বেশ চেনা মশলা৷ এর সুবাস মন ভাল ও তরতাজা করে দেয়৷ খাবারে ছড়িয়ে দেওয়া হয় মিষ্টি৷ দরকার হয় চাটনি ও আচার তৈরিতেও ব্যবহার করা হয়৷ তবে এর সবথেকে বেশি ব্যবহার খাবারের পর মুখশুদ্ধি হিসেবে৷(Fennel seeds in weight loss)
স্বাদের পাশাপাশি মৌরির একাধিক উপকারিতাও আছে৷ বিশেষজ্ঞদের মতে, মৌরি হল সুপারফুড৷ এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট৷ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ পরিপাক ক্রিয়া মসৃণ হয়৷ হ্রাস পায় বাড়তি ওজন৷ একাধিকভাবে খাবারে মৌরি যোগ করা যায়৷ দেখে নিন সেই রকমারি উপায়-
চায়ের সঙ্গে-
advertisement
সকালের চায়ের সঙ্গে মৌরি খাওয়া সবথেকে ভাল৷ চায়ের সঙ্গে এক পেয়ালা মৌরিদানার গুঁড়ো মিশিয়ে দেবেন৷ এক বার পাউডার তৈরি করে নিলে শুধু চা নয়, মেশাতে পারবেন অন্য খাবারের সঙ্গেও৷ ফলে উপকৃত হবেন পরিপাক ক্রিয়ার দিক থেকেও৷
advertisement
চায়ের সঙ্গে মৌরির স্বাদ ভাল না লাগলে আছে অন্য উপায়৷ রাতভর ভিজিয়ে রাখুন একমুঠো মৌরিদানা৷ সকালে খালি পেটে ওই পানীয় পান করুন৷ ফলে মৌরির গুণাবলী ভালভাবে আরোহণ করতে পারবে আপনার শরীর৷
advertisement
যাঁরা চিবিয়ে খেতে ভালবাসেন, তাঁরা অন্য খাবার, যেমন ওটস আর রোস্টেড চিকেনের উপর মৌরি দিলে অপূর্ব স্বাদ হয়৷ একঘেয়ে খাবারের স্বাদ বাড়ে৷ সেইসঙ্গে শরীরে যোগ হয় বহু পুষ্টিমূল্য৷
ওজন হ্রাস পদ্ধতিতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ৷ তবে ডিম, ড্রাই ফ্রুট, প্রোটিন সাপ্লেমেন্টের মতো খাবার বেশি খেলে অনেক সময় বজহজম হয়৷ সেই সমস্যা দূর করতে ব্যবহা করুন মৌরিদানা৷ আমন্ড, পিনাট দিয়ে তৈরি করুন স্ন্যাক্স৷ তাতে মিশিয়ে নিন মৌরিদানা৷ ফলে আপনার পেটের স্বাস্থ্য ভাল থাকবে, আবার প্রোটিন ইনটেকের সমস্যাও থাকবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fennel seeds in weight loss: কীভাবে খেলে মৌরি সবথেকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement