advertisement

Looking after twins: সদ্যোজাত যমজ সন্তানদের বড় করার ঝক্কি কম নয়, মায়েদের সুবিধের জন্য কিছু সহজ সমাধান

Last Updated:

সদ্য যমজ সন্তানের জন্ম দিয়েছেন, এমন নতুন মায়েদের জন্য রইল কিছু টিপস৷ মনে রাখলে সহজ হয়ে যাবে কঠিন কাজও (Easy tips to look after your twins)৷

সদ্যোজাত সন্তানের যত্ন নেওয়া মায়ের কাছে সব সময়েই সময়াসাপেক্ষ এবং চিন্তার বিষয় (Looking after twins)৷ যদি যমজ সন্তানের জন্ম হয়, তাহলে মায়ের কাজ বেড়ে যায় অনেক গুণ৷ মায়ের নাওয়া-খাওয়া-বিশ্রাম মাথায় ওঠে! দু’টি সন্তানের দেখভাল করতে নাজেহাল অবস্থা৷ সদ্য যমজ সন্তানের জন্ম দিয়েছেন, এমন নতুন মায়েদের জন্য রইল কিছু টিপস৷ মনে রাখলে সহজ হয়ে যাবে কঠিন কাজও (Easy tips to look after your twins)৷
আরও পড়ুন : পড়াশোনায় মনঃসংযোগের অভাব? আপনার সন্তান অনিদ্রায় আক্রান্ত নয় তো?
যদি একান্তই কোনও উপায় না থাকে, তাহলে যমজ সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে সব দায়িত্ব নিজের উপর নেবেন না৷ স্বামীকেও কিছু কিছু দায়িত্ব দিন৷ পরিবারে বয়স্ক কোনও মহিলার সাহায্য পাওয়া গেলেও ভাল৷ সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে অভিজ্ঞতা খুবই মূল্যবান৷ মনে রাখবেন আপনার শারীরিক ও মানসিক সুস্থতাও বাচ্চাকে যত্ন নেওয়ার অন্যতম শর্ত৷
advertisement
আরও পড়ুন : পরীক্ষা নিয়ে উদ্বেগে নাজেহাল? জীবনের গুরুত্বপূর্ণ সময়ে এভাবেই পাশে থাকুন সন্তানের
দুই শিশুকে প্রথম থেকেই খাওয়া এবং ঘুমের একই সময়ে অভ্যাস করাবেন৷ সন্তানরা যখন ঘুমোচ্ছে, তখন আপনিও ঘুমিয়ে নিন, পাওয়ার ন্যাপের সময় পেলে, তাই সই৷
advertisement
আরও পড়ুন : প্রেমের নামে ‘আরশোলা-ডেটিং’! আপনি এই সম্পর্কের শিকার নন তো?
যমজ সন্তান হলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবণতা থাকে একইরকম পোশাক পরানোর৷ সেক্ষেত্রে দু’জনেই ছেলে বা দু’জনেই মেয়ে হলে অনেক সময়ে মায়ের কাছেও গুলিয়ে যায়৷ তাই চেষ্টা করবেন যাতে একনজরে দু’ই সন্তানকে দেখে বোঝা যায় কে কোন জন৷
advertisement
যমজ দুই সন্তানকে সমানভাবে যত্ন নেবেন৷ এক জন সন্তান কোনও সংক্রামক রোগে অসুস্থ হলে অন্য জনও সংক্রমিত হয়ে পড়ে৷ তাই সর্দিকাশি, জ্বর বা অন্য কোনও অসুস্থতায় একজন সন্তান আক্রান্ত হলে আর একজনকে কাছাকাছি রাখবেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Looking after twins: সদ্যোজাত যমজ সন্তানদের বড় করার ঝক্কি কম নয়, মায়েদের সুবিধের জন্য কিছু সহজ সমাধান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement