advertisement

Day Outing: মাত্র ৩০ টাকায় প্রবেশ! কলকাতার কাছেই লুকিয়ে আছে ১০০ বিঘার এই ইকো পার্কে গেলেই মন ভাল হবেই

Last Updated:

Day Outing: কলকাতার কাছেই দত্তপুকুরের ‘আমার গ্রাম’ ইকো পার্কে মিলছে পিকনিক স্পট, বোটিং, মাছ ধরা ও গ্রামীণ পরিবেশের অভিজ্ঞতা। মাত্র ৩০ টাকায় প্রবেশমূল্যে কম খরচে দুর্দান্ত বেড়ানোর ঠিকানা

+
আমার

আমার গ্রাম ইকো ভিলেজ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নিস্তব্ধতা ও প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে, আপনার গন্তব্য হয়ে উঠতেই পারে এই গ্রাম। দত্তপুকুর সংলগ্ন ‘আমার গ্রাম’ পার্ক আপনাকে যেন সেই অনুভূতিই দেবে। প্রায় ১০০ বিঘা জমির উপর গড়ে ওঠা এই ইকো পার্ক বর্তমানে জেলার অন্যতম ট্রেন্ডিং স্পট হিসাবে উঠে এসেছে।
প্রকৃতির মাঝে ছোট্ট গ্রাম্য পরিবেশে সাজানো এই পার্কে রয়েছে একাধিক বড় জলাশয়, যেখানে পুকুরপাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় সাদা রাজহাঁস ও অন্যান্য পাখিদের। পার্কজুড়ে রয়েছে নারকেল, সুপারি, পেঁপে, সবেদা, আঙুর-সহ বিভিন্ন ফলের গাছ ও নানান ফুলের বাগান। তৈরি করা হয়েছে একাধিক সেলফি জোনও।
কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, এখানে ২০০০ টাকা থেকে শুরু করে ১২-১৪ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের পিকনিক স্পট ভাড়া পাওয়া যায়। স্পটভেদে সুবিধারও তারতম্য রয়েছে। ৫০-৬০ জন থেকে শুরু করে প্রায় ২০০ জন একসঙ্গে পিকনিক করার ব্যবস্থা রয়েছে। প্রতিটি স্পটে রয়েছে বাথরুম ও জলের সুব্যবস্থা। চাইলে মেনু অনুযায়ী খাবারের আয়োজনও করে দেয় কর্তৃপক্ষ, এবং সেই রান্না অতিথিদের সামনেই করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝসমুদ্রে রহস্যজনকভাবে নিখোঁজ অশোকনগরের অভিজ্ঞ মার্চেন্ট নেভি, আটলান্টিক মহাসাগরে চলছে খোঁজ, উৎকণ্ঠায় গোটা পরিবার
পিকনিক না করলেও সাধারণ দর্শনার্থীরা পার্কে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু প্রবেশমূল্য ৩০ টাকা। একইসঙ্গে ৩০ টাকার বিনিময়ে ২৪টি ফ্রি রাইডে চড়ার সুযোগ মিলছে বলে দাবি কর্তৃপক্ষের। গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হচ্ছে ২০ টাকা।
advertisement
জলাশয়ে সারাদিন মাছ ধরার সুযোগ রয়েছে ১০০ টাকার বিনিময়ে। ধরা মাছ ওজন করে মূল্য পরিশোধের মাধ্যমে বাড়িতেও নিয়ে যাওয়া যায়। বোটিংয়ের সুবিধাও রয়েছে, অতিরিক্ত ৩০ টাকা দিয়ে সারাদিন বোটিং করা সম্ভব।
পার্কের কর্ণধার শুভ্রজ্যোতি ঘোষ জানান, ইকো সিস্টেম বজায় রেখে মানুষকে গ্রামীণ পরিবেশে বিনোদনের সুযোগ দিতেই এই উদ্যোগ। ভবিষ্যতে পর্যটকদের জন্য কটেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যাতে রাতযাপনের ব্যবস্থাও করা যায়। পিকনিক স্পটগুলির নামকরণেও রয়েছে অভিনবত্ব।
advertisement
আরও পড়ুন: দিনে গরম রাতে ঠান্ডা, গলা ব্যথা-টনসিল, হাঁচি-কাশি ঘরে ঘরে, দূর হবে ২ মিনিটের ঘরোয়া টোটকায়!
কী ভাবে পৌঁছবেন? কলকাতা থেকে গাড়িতে যশোর রোড ধরে দত্তপুকুর হয়ে বিড়া মোড় থেকে ডানদিকে বিড়া-বদর রোডে কিছুটা এগোলেই রাস্তার ডান পাশে দেখা মিলবে ‘আমার গ্রাম’-এর। ট্রেনে আসলে বিড়া স্টেশনে নেমে অটো বা টোটো করে সহজেই পৌঁছনো যায়।
advertisement
ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। কেউ বেড়াতে, কেউ বা পিকনিক করতে। কম খরচে প্রকৃতির মাঝে এক নির্ভেজাল গ্রামীণ অভিজ্ঞতার খোঁজে ‘আমার গ্রাম’ এখন জেলার অন্যতম জনপ্রিয় ঠিকানা।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Day Outing: মাত্র ৩০ টাকায় প্রবেশ! কলকাতার কাছেই লুকিয়ে আছে ১০০ বিঘার এই ইকো পার্কে গেলেই মন ভাল হবেই
Next Article
advertisement
West Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement