advertisement

#Viral: নয়া স্টাইলে কাটা হচ্ছে নারকেল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও সুপারহিট বিদ্যুতের গতিতে

Last Updated:

মাংস কাটার ছুরি হাতে বসানো হল কোপ!

#কলকাতা : ডাব খাওয়া হয় না এমন বাঙালি বাড়ি খুঁজলেও না পাওয়ার সম্ভবনাই খুব বেশি ৷ একে তো ডাব স্বাস্থ্যের জন্য ডাব দারুণ উপকারী, আবার বাঙালি পরিবারের বেড়ে ওঠার সঙ্গেও ডাব দারুণভাবে যুক্ত  ৷ বাঙালিরা জীবনের প্রথম বড় পরীক্ষায় ডাব খেয়েই দিতে যায় ৷
সাধারণত ডাব কাটতে কাটারির প্রচলন রয়েছে , কাটারির কোপেই ডাবের খোলা ছাড়িয়ে হাতে হাতে উঠে যায় তার জল ৷ এছাড়া নারকেলও বাঙালি বাড়িতে অত্যন্ত জনপ্রিয় ৷  অত্যন্ত দক্ষতার সঙ্গে নারকেল কাটতে হয় ৷ একটু এদিক ওদিক হলেও তা আর হল না ৷ নারকেল ফাটিয়ে তারপর কিছু একটা ভাবে নারকেলের মালা থেকে নারকেলের শাঁস তুলে নিতে হয় ৷  তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে নয়া পদ্ধতিতে ডাব কাটা একেবারে ভাইরাল ৷  ভাবতে পারেন এ আবার কী কথা ৷ রান্নার রেসিপি নিয়ে ভিডিও তো অত্যন্ত জনপ্রিয় হয় তাতে নানা স্বাদের খাবার সন্ধান পাওয়া যায় তাই সেই ভিডিওগুলি খুব সহজেই ভাইরাল হয়ে যায় ৷
advertisement
advertisement
সম্প্রতি ফেসবুকের সোশ্যাল হ্যান্ডেলে একটি ডাব কাটার ভিডিও সুপারহিট ৷ ইতিমধ্যেই শুধুমাত্র ওই হ্যান্ডেল থেকে ভিডিওটি দেখেছেন পাঁচ লক্ষ মানুষ ৷ ভিডিওটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি ৷
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কাঠের পাটার ওপর ডাবটিকে রাখা হয়েছে ৷ যিনি ডাবটি কাটছেন তার হাতে প্রায় মাংস কাটার ছুরির মতো একটি ছুরি ৷ এরপর সেই ছুরির সাহায্যেই হাতের কামালে কেটে ফেলা হচ্ছে ডাবটি ৷ বাইরের খোসাটা একেবারে  ছাড়িয়ে নিয়ে গোটা নারকেলের শাঁসটি একেবারে ঠিকঠাক রেখে দেওয়া হচ্ছে , দেখে  নিন সেই ভাইরাল ভিডিওটি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: নয়া স্টাইলে কাটা হচ্ছে নারকেল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও সুপারহিট বিদ্যুতের গতিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement