advertisement

Blood Sugar Control Tips: ব্লাড সুগার বশে রাখতে চান প্রাকৃতিক ভাবে? নিয়মিত পান করুন দারচিনির জল

Last Updated:

Blood Sugar Control Tips: দারচিনি স্বাস্থ্যরক্ষার জন্য এবং একটি শক্তিশালী ওষুধ হিসাবে পরিচিত। এই কারণেই এই মশলাটি বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বেশ কয়েকটি প্রাচীন ওষুধে ব্যবহৃত হয়েছে।

এই মশলাটি বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বেশ কয়েকটি প্রাচীন ওষুধে ব্যবহৃত হয়েছে
এই মশলাটি বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বেশ কয়েকটি প্রাচীন ওষুধে ব্যবহৃত হয়েছে
দারচিনির জল যা দারচিনি চা নামেও পরিচিত, ওজন কমাতে সাহায্য করে এবং প্রাকৃতিক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। দারচিনি, বিশেষ করে সিলন সিনামন বা সিংহলি দারচিনি স্বাস্থ্যরক্ষার জন্য এবং একটি শক্তিশালী ওষুধ হিসাবে পরিচিত। এই কারণেই এই মশলাটি বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বেশ কয়েকটি প্রাচীন ওষুধে ব্যবহৃত হয়েছে। বলছেন রন্ধনশিল্পী তথা পুষ্টিবিদ সেরেনা পুন।
জলে দারচিনির কাঠি মেশালে শরীর থেকে বিষাক্ত পদার্থের পাশাপাশি অতিরিক্ত চিনি বের করে দিতে সাহায্য করে অর্থাৎ রক্তে শর্করাকে স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এ ছাড়া গরম জলে দারচিনি যোগ করলে তা শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে, যা কার্ডিয়াক রোগ এবং স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করে।
advertisement
প্রতিদিনের ডায়েটে মাত্র ১ গ্রাম দারচিনি যোগ করলে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং তা টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। দারচিনিতে থাকা অ্যান্টি-বায়োটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর পাশাপাশি শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। প্রকৃতপক্ষে প্রতিদিনের খাদ্যতালিকায় অল্প পরিমাণে দারচিনি যোগ করলে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হয়। তাছাড়া এতে হজমশক্তি বাড়ে এবং শরীরের বিষাক্ত পদার্থগুলি দূর হয়ে যায়। ভাল ঘুম এবং মেটাবলিজম বাড়াতেও কাজে লাগে এই দারচিনি।
advertisement
advertisement
একটি কাচের পাত্রে এক লিটার জল নিয়ে, এতে ১ ইঞ্চি দারচিনি স্টিক এবং ২-৩টি লেবুর টুকরো যোগ করতে হবে। সারা রাত রেখে দিলেই পরের দিন পানীয় রেডি। আবার ২ কাপ জল ফুটিয়ে একটি গ্লাসে ঢেলে এবং ২ চিমটি দারচিনি গুঁড়ো যোগ দিয়েও পান করা যায়।
advertisement
পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েটে অবশ্যই রাখুন দারচিনির জল।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blood Sugar Control Tips: ব্লাড সুগার বশে রাখতে চান প্রাকৃতিক ভাবে? নিয়মিত পান করুন দারচিনির জল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement