Christmas Vacation 2024 Trip: চারিদিকে পাহাড়, পাইন বনের ঘেরা এই গ্রাম চুম্বকের মতো পর্যটক টানছে, ঘুরে আসুন বড়দিনের ছুটিতে
- Reported by:Sujoy Ghosh
- Published by:Shubhagata Dey
Last Updated:
Christmas Vacation 2024 Trip: শহরে কোলাহল ছেড়ে চারিদিকে পাহাড়ে ঘেরা ঘন পাইন জঙ্গলের মাঝে নিরিবিলি শান্ত পরিবেশে এই গ্রাম বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে বসে চারিদিকে পাহাড় জঙ্গলের মাঝে মেঘের ভেলায় হারিয়ে যাবেন আপনি..!
দার্জিলিং: শহরের ভিড় ছেড়ে পাহাড়ের কোলে কোনও নিরিবিলি গ্রামে শান্ত শীতল পরিবেশেই সময় কাটাতে পছন্দ করে পাহাড়প্রেমিরা। যেখানে কোনও কংক্রিটের সারি নেই, গাড়ির কোলাহল নেই চারিদিকে শুধু পাখিদের কিচিরমিচির শব্দ, মেঘেদের আনাগোনা এবং তার ওপর যদি পাহাড়ের কোলে সারি সারি পাইন গাছে ঘেরা জঙ্গল হয় তাহলে তো কোনও কথাই নেই।
বর্তমানে দার্জিলিংয়ের এই অজানা গ্রামটি পর্যটকদের চুম্বকের মতো আকর্ষণ করছে। আপনি যদি দার্জিলিং যান অথচ এই গ্রামে এখনও পর্যন্ত যাননি তাহলে বড় মিস করছেন। চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা এই গ্রাম যেন নিমিষেই মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। দার্জিলিং থেকে ঘুম হয়ে মিরিক যাওয়ার পথে সুখিয়াপোখরি থেকে ৩ কিলোমিটার নিচে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পারমেন বস্তি গ্রাম।
advertisement
আরও পড়ুনঃ হেমন্তেও তুলসী গাছে মঞ্জরী আসছে? মানিব্যাগে রাখুন এভাবে, ৭ দিনে আমূল বদলে যাবে জীবন, জানুন বাস্তুকারের মত
নিরিবিলি এই পাহাড়ি গ্রামে রয়েছে হাতে গোনা কয়েকটি বাড়ি। বর্তমানে পর্যটকদের রাত্রিযাপনের জন্য এই গ্রামেই তৈরি হয়েছে বেশ কিছু হোমস্টে। যেখানে বসে আপনি সূর্যদয় থেকে শুরু করে সূর্যাস্ত ও সহ চারিদিকে সবুজে ঘেরা পাইন বনের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এখানে মেঘ গাভির মতো চড়ে! বড়দিনে ঘুরে আসুন একেবারে নিরিবিলি লুংচু, রইল বেড়ানোর খুঁটিনাটি
এ প্রসঙ্গে পর্যটক প্রতিমা দে বলেন, চারিদিকে নিরিবিলি সবুজে ঘেরা এই গ্রাম সত্যিই অসাধারণ। এখানে এসে খুবই ভাল লাগছে। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে কিছু সময় কাটাতে বর্তমানে এই গ্রামে ছুটে আসছে পর্যটকেরা। এখানে আসলে রংবেরঙের ফুল থেকে শুরু করে বিভিন্ন নাম না জানা পাখি ধরা দেবে আপনাকে। চারিদিকে প্রকৃতির ছোঁয়ায় মন মুগ্ধ হবে আপনার। আপনি চাইলে এই গ্রামে থেকেই ঘরে নিতে পারেন দার্জিলিং মিরিক-সহ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2024 8:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Christmas Vacation 2024 Trip: চারিদিকে পাহাড়, পাইন বনের ঘেরা এই গ্রাম চুম্বকের মতো পর্যটক টানছে, ঘুরে আসুন বড়দিনের ছুটিতে








