advertisement

Health Benefits of Black Raisin : রক্তাল্পতা, কোষ্ঠকাঠিন্য থেকে উচ্চরক্তচাপ, একাধিক সমস্যা থেকে মুক্তি দেবে কালো কিশমিশ

Last Updated:

চুল পড়ার সমস্যা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় কিশমিশ জাদুর মতো কাজ করে (Health Benefits of Black Raisin )

চুল পড়ার সমস্যা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় কিশমিশ জাদুর মতো কাজ করে (Health Benefits of Black Raisin )
চুল পড়ার সমস্যা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় কিশমিশ জাদুর মতো কাজ করে (Health Benefits of Black Raisin )
#নয়াদিল্লি: প্রত্যেক ঋতুর কিছু নির্দিষ্ট খাবার থাকে৷ যেগুলি সেই মরসুমের অসুখ থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ৷ শীতকালীন সে প্রতিরোধী খাবারের মধ্যে অন্যতম কালো কিশমিশ (Black Raisin) ৷ বাড়তি ওজন, কোলেস্টেরল, উচ্চরক্তচাপ-সহ একাধিক শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ করে কালো কিশমিশ৷ চুল পড়ার সমস্যা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় কিশমিশ জাদুর মতো কাজ করে (Health Benefits of Black Raisin )৷
টক মিষ্টি স্বাদের এই কিশমিশ তৈরি হয় এক বিশেষ রকমের কালো আঙুর থেকে৷ কেক, ক্ষীর, বরফির মতো মিষ্টি খাবারে এই কিশমিশ দেওয়া যায়৷ খাওয়ার আগে এক রাত জলে ভিজিয়ে রাখলে সবথেকে ভাল৷ তাহলে অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট্য বাড়ে৷ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, রোজ সকালে খালি পেটে আগের রাতে ভিজিয়ে রাখা কালো কিশমিশ খেতে হবে৷
advertisement
আরও পড়ুন : দুর্মূল্য টমেটো কেনা অসম্ভব ? রান্নায় দিন এই বিকল্পগুলি
আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাস্বরের মতে এর একাধিক গুণ আছে-
advertisement
মজবুত হাড় –
কালো কিশমিশে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন৷ এতে থাকা অতিরিক্ত ক্যালসিয়াম হাড় মজবুত করে৷ প্রতিরোধ করে অস্টিওপোরোসিস৷
অকালপক্বতা ও চুল পড়া প্রতিরোধ-
advertisement
শীতকালে চুল অতিরিক্ত রুক্ষ ও শুষ্ক হয়ে গলে একদিন অন্তর একদিন খান কালো কিশমিশ৷ আয়রন ও ভিটামিন সি-এর উৎস কালো কিশমিশ চুলের পুষ্টিসাধন করে৷
উচ্চরক্তচাপ রোগীদের কাছে কালো কিশমিশ আশীর্বাদস্বরূপ৷ এতে থাকা পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা কমিয়ে দেয়৷ ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে৷
advertisement
কোষ্ঠকাঠিন্যে আরাম-
কালো কিশমিশে আছে প্রচুর ফাইবার৷ ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় এটি আরামদায়ক ও ফলপ্রসূ৷
রক্তাল্পতা রোধ-
কালো কিশমিশে থাকা আয়রন রক্তাল্পতা রোধ করে৷ রক্তাল্পতায় আক্রান্তদের রোজ অন্তত একমুঠো করে হলেও কালো কিশমিশ খাওয়া প্রয়োজন৷
আরও পড়ুন : কোন কোন খাবার মাইক্রোওয়েভে বার বার গরম করে খাওয়া ক্ষতিকারক
এছাড়া গ্যাস, অম্বলের সমস্যাতেও খুবই কার্যকর কালো কিশমিশ৷ তাই এখানেও সেই প্রবাদ মনে রাখুন যে কালো হল জগতের আলো৷ এবং শীতে নিয়মিত খান কালো কিশমিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Black Raisin : রক্তাল্পতা, কোষ্ঠকাঠিন্য থেকে উচ্চরক্তচাপ, একাধিক সমস্যা থেকে মুক্তি দেবে কালো কিশমিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement