advertisement

Health benefits of roasted gram: একমুঠো ছোলা আপনাকে মুক্তি দিতে পারে শীতকালীন বহু সমস্যা থেকে

Last Updated:

ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)

ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)
ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)
শীতে সুস্থ থাকতে একমুঠো ছোলার ভূমিকা অনেক৷ তবে কাঁচা বা সিদ্ধ নয়৷ ছোলা খেতে হবে রোস্ট করে৷ রোস্টেড ছোলা শীতে বিকেলের জন্য কম ক্যালরির স্ন্যাক্স হিসেবে খুবই উপযোগী৷ রোস্টেড গ্র্যাম বা চানা ওজন কমাতে কার্যকর৷ তাছাড়া ফাইবার ও প্রোটিনের উৎস হিসেবেও তুলনাহীন (Health benefits of roasted gram)৷
ডায়েটে ছোলা থাকলে হজম হতে সময় লাগে৷ ফলে খিদের অনুভূতি হয় না দীর্ঘক্ষণ৷ রোসটেড ছোলায় ক্যালরি খুম কম থাকে৷ পরিবর্তে এখানে আছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ময়শ্চার, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যা্ন্য ভিটামিন (usefulness of roasted gram)৷
পাশাপাশি, বিশেষজ্ঞদের মতে, রোস্টেড ছোলা মধুমেহ নিয়ন্ত্রণে রাখে৷ ছোলায় গ্লাইসেমিক ইনডেক্স খুব কম৷ ফলে মধুমেহ নিয়ন্ত্রিত হয়৷ সেইসঙ্গে মজবুত রাখে হাড়ের গঠন৷ হৃদযন্ত্রের সুস্থতার ক্ষেত্রেও ছোলা গুরুত্বপূর্ণ৷
advertisement
advertisement
আরও পড়ুন : মেনোপজ আসন্ন? ডায়েটে এই পানীয় রাখতে ভুলবেন না
রোস্টেড ছোলায় প্রোটিনের পরিমাণ প্রচুর৷ শরীরে কোষের গঠনের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয়৷ পুরুষদের ক্ষেত্রে ক্লান্তি দূর করে কর্মশক্তি বাড়িয়ে তোলে ছোলা৷ সকালে দুধের সঙ্গে একমুঠো রোস্টেড ছোলা খেলে সব রকমের দুর্বলতার মোকাবিলা করা যায়৷ অনেকেই ছোলার সঙ্গে গুড়ও খান৷ ফলে শরীরে রক্তের যোগান ঠিক থাকে৷
advertisement
আরও পড়ুন : কোন কোন খাবার মাইক্রোওয়েভে বার বার গরম করে খাওয়া ক্ষতিকারক
রোস্টেড বা ঝলসানো ছোলায় ফাইবার প্রচুর থাকে৷ ফলে পেটের গণ্ডগোল দূর হয়৷ গ্যাস ও বদহজমের সমস্যা দূর হয় ছোলার গুণে৷ অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করে রোস্টেড ছোলা৷
আরও পড়ুন : প্রাকৃতিকভাবে লম্বা করতে চান চুল? নিয়মিত খান এই খাবারগুলি
শীতকালীন যে সব শারীরিক সমস্যা দেখা দেয়, তার প্রত্যেকটিতেই ছোলা কার্যকর৷ তাছাড়া ছোলা সহজলভ্য৷ বাড়িতে রো্স্টেড ছোলা তৈরি করাও কঠিন নয়৷ তাই রোজকার ডায়েটে রোস্টেড ছোলা রাখতে ভুলবেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of roasted gram: একমুঠো ছোলা আপনাকে মুক্তি দিতে পারে শীতকালীন বহু সমস্যা থেকে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement