advertisement

Dealing with Acne: অনেক চেষ্টাতেও ব্রণ বা অ্যাকনে পিছু ছাড়ছে না? প্রয়োগ করুন এই চার অমোঘ অস্ত্র

Last Updated:

Dealing with Acne: মুখ থেকে যেতেই চায় না ব্রণ ও অ্যাকনের বেয়াড়া দাগ (Pimple and Acne) ৷ কিন্তু বেশিরভাগ সময়েই বহু রকম চেষ্টার মাঝে মূল বিষয়গুলি থেকেই দূরে সরে যাই আমরা ৷

কৈশোর পেরিয়ে গেলেও ব্রণ এবং অ্যাকনের সমস্যা ছেড়ে যায় না অনেককেই (Dealing with Acne) ৷ বহু চেষ্টা করেও হার মানতে হয় তাঁদের ৷ মুখ থেকে যেতেই চায় না ব্রণ ও অ্যাকনের বেয়াড়া দাগ (Pimple and Acne) ৷ কিন্তু বেশিরভাগ সময়েই বহু রকম চেষ্টার মাঝে মূল বিষয়গুলি থেকেই দূরে সরে যাই আমরা ৷ আসুন দেখে নিই, কোন চারটে বিষয় ব্রণ ও অ্যাকনে প্রতিরোধে বেসিক বিষয় ৷
ব্রণমুক্তির জন্য সর্বাগ্রে এবং সবথেকে বেশি প্রয়োজন শরীরকে হাইড্রেটেড (Hydration) রাখা ৷ অর্থাৎ বেশি করে জলপান করতে হবে ৷ শরীরের পাশাপাশি ত্বকের সুস্থতার জন্যেও জল দরকার ৷ ত্বককে টক্সিনমুক্ত রাখে জল ৷ তার ফলে অ্যাকনে এবং অ্যাকনের দাগ দুই-ই মিলিয়ে যায় ৷
আরও পড়ুন : খসখসে শুষ্ক করতল? সঠিক হ্যান্ড ক্রিম কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন!
বাজারে বহু প্রসাধনী থাকলেও আপনাকে বেছে নিতে হবে আপনার ত্বকের সঙ্গে মানানসই প্রসাধনী ৷ বডি ওয়াশ, ক্রিম এবং লোশন বেছে নিতে হবে খুব সতর্কভাবে ৷ না হলে কিন্তু ব্রণ বা অ্যাকনে কমার বদলে আরও বেড়ে যাবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাড়িতে অসুস্থ মা, পাকদণ্ডিতে কমলালেবু বিক্রি করতে বসা বিশেষভাবে সক্ষম তরুণের করুণ আর্তিতে ভিজল নেটিজেন-হৃদয়
অনেক সময় হরমোনাল কারণেও ব্রণ এবং অ্যাকনে হয় ৷ সেক্ষেত্রে ওষুধ না খেলে ব্রণ কমবে না ৷ কিন্তু তা সত্ত্বেও বেসিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ৷ সপ্তাহে দু বার স্ক্রাবিং করে এক্সফোলিয়েশনের মাধ্যমে মৃত কোষ ঝরিয়ে ফেলতে হবে ৷
advertisement
ডায়েট থেকে জাঙ্ক ফুড সম্পূর্ণ বাদ দিন ৷ ফল, শাকসব্জিতে পূর্ণ সুষম ডায়েট খান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dealing with Acne: অনেক চেষ্টাতেও ব্রণ বা অ্যাকনে পিছু ছাড়ছে না? প্রয়োগ করুন এই চার অমোঘ অস্ত্র
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement