advertisement

Baluchari Sree worth Rs 11 Lakh: রেশমি জমিনে বোনা সাত কাণ্ড রামায়ণের কাহিনি! বাঁকুড়ার শিল্পী ১১ লক্ষ টাকার বালুচরী তৈরি করেন আম্বানি পরিবারের জন্য

Last Updated:

Baluchari Sree worth Rs 11 Lakh: বিষ্ণুপুরের বাসিন্দা এবং বালুচরী শিল্পী অমিতাভ পাল, শাড়ি বানিয়ে এসেছেন আম্বানি পরিবারের জন্য। তিন মাস সব সরঞ্জাম নিয়ে গিয়ে একটি ‘রামায়ণ শাড়ি’ বানিয়েছিলেন

+
অমিতাভ

অমিতাভ পাল

বাঁকুড়া: বাঁকুড়ার শিল্প পৌঁছে গিয়েছিল আম্বানি পরিবারে। প্রান্তিক বাঁকুড়ার এই শিল্পী পৌঁছে গিয়েছিলেন ভারতবর্ষের তাবড় শিল্পপতিদের কাছে। ডাক এসেছিল রতন টাটার থেকে। নাম উঠেছিল টাটার নুনের প্যাকেটে। বাঁকুড়ার বিষ্ণুপুরের শিল্পী প্রতিনিধিত্ব করেছিলেন বাঁকুড়ার শিল্প বালুচরীকে। বিষ্ণুপুরের বাসিন্দা এবং বালুচরী শিল্পী অমিতাভ পাল, শাড়ি বানিয়ে এসেছেন আম্বানি পরিবারের জন্য। তিন মাস সব সরঞ্জাম নিয়ে গিয়ে একটি ‘রামায়ণ শাড়ি’ বানিয়েছিলেন তিনি।
শিল্পী অমিতাভ পাল জানান, নক্সায় রামমন্দিরের ছবি-সহ তৈরি হয়েছিল একটি ‘রামায়ণ শাড়ি’। তৈরি করেছিলেন নিতা এবং মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। চলেছিল তিনমাস ব্যাপী কাজ। সেই শাড়িতে বোনা হয়েছিল সাতকাণ্ড রামায়ণ। দাম ছিল এগারো লক্ষ টাকা।
বাঁকুড়ার ঐতিহ্য ভালবাসেন? ভালবাসেন বাঁকুড়ার শিল্প। আপনি কি বাঁকুড়ার বাসিন্দা? তাহলে এই শাড়ি এবং তার শিল্পী অমিতাভ পালের গল্প জানলে আপনার মন ভাল হবে। বালুচরী শাড়ি হাতে বুনে তৈরি করতে ব্যবহার করা হয় জ্যাকার্ড মেশিন। জ্যাকার্ড মেশিনের মধ্যে ধাতুর পাতের উপরে বিভিন্ন ডিজাইন করা থাকে এবং সেই ডিজাইনগুলি অনুসরণ করে হাতে করে বুনে তৈরি করতে হয় এই বিশেষ শাড়ি।
advertisement
advertisement
আরও পড়ুন : সাপ কামড়েছে? সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে দিন এই চেনা পাতার রস! শরীরে ছড়াবে না বিষ! চিনুন সাপের বিষের প্রাকৃতিক প্রতিষেধক
শিল্পী জানান “এক একটি ভাল বালুচরী শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় তিন মাস। ব্যবহার করা হয় প্রাকৃতিক রং। দুর্দান্ত নৈপুণ্যের সঙ্গে তৈরি হয় নিখুঁত শাড়ি।” বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বালুচরী ভারতবর্ষের বিভিন্ন কোণে পৌঁছে দিয়েছেন শিল্পী অমিতাভ পাল। টাটার তরফে এই শিল্পীকে দেওয়া হয়েছে এক বিশেষ স্মারক, যেখানে সুন্দর করে তুলে ধরা হয় বালুচরীর ইতিহাস।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baluchari Sree worth Rs 11 Lakh: রেশমি জমিনে বোনা সাত কাণ্ড রামায়ণের কাহিনি! বাঁকুড়ার শিল্পী ১১ লক্ষ টাকার বালুচরী তৈরি করেন আম্বানি পরিবারের জন্য
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement