advertisement

Baluchori Saree: এক-একটা শাড়ির দাম পাঁচ লাখ টাকা, পাড়ি দিচ্ছে বাঁকুড়া থেকে জার্মানি, কী আছে এই শাড়িতে? পড়ুন 

Last Updated:

একটা শাড়ির দাম পাঁচ লক্ষ টাকা! ভাবা যায়! আর এই শাড়ি তৈরি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। চাহিদা তুঙ্গে! এই শাড়ি পাড়ি দিচ্ছে বিদেশে। এক লাখ, তিন লাখ, ও পাঁচ লাখের এই শাড়ির নাম  একলাখি, তিনলাখি এবং পাঁচলাখি

+
তিন

তিন লাখি বালুচরি 

বাঁকুড়া: একটা শাড়ির দাম পাঁচ লক্ষ টাকা! ভাবা যায়! আর এই শাড়ি তৈরি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। চাহিদা তুঙ্গে! এই শাড়ি পাড়ি দিচ্ছে বিদেশে। এক লাখ, তিন লাখ, ও পাঁচ লাখের এই শাড়ির নাম  একলাখি, তিনলাখি এবং পাঁচলাখি।
কোন শাড়ির কথা বলা হচ্ছে ভাবছেন তো? এটা আসলে অত্যন্ত প্রাচীন একটি শিল্প, নাম বালুচরি। বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচরি শাড়ি বিখ্যাত গোটা বিশ্বে। বিভিন্ন সংস্থার হাত ধরে এই শাড়ি পৌঁছে যাচ্ছে দেশ থেকে বিদেশের প্রতিটি কোণায়। সম্পূর্ণরূপে হাতে বোনা, ভেষজ রং ব্যবহৃত এই শাড়ি তৈরি করতে সময় লাগে দুই থেকে পাঁচ মাস।
advertisement
বিষ্ণুপুরের স্বনামধন্য বালুচরি শিল্পী অমিতাভ পাল প্রায় নিয়মিত তৈরি করে থাকেন উচ্চমূল্যের এই শাড়িগুলি। অমিতাভ পাল বলেন, ” আমার শাড়ি ‘তন্তুজ’র মাধ্যমে জার্মান, ফ্রান্সে পৌঁছে যাচ্ছে। ন্যাচারাল কালার-এর উপরে যে শাড়ি তৈরি করা হয়, সেই শাড়ির উপরেই যদি অলংকরণ বৃদ্ধি করা যায়, তা হলে বিদেশে অনায়াসে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করা যায় শাড়িগুলি। রয়েছে দেড় লাখ টাকার শাড়িও। লক্ষ লক্ষ টাকার এই শাড়ি দেখলে চোখ কপালে উঠবে। এক-একটা শাড়ি যেন এক-একটা গল্প। আর সেই গল্প ফুটে উঠেছে শিল্পীর হাতের ছোঁয়ায়।”
advertisement
advertisement
বালুচরি শাড়ি তৈরি করতে ব্যবহার করা হয় জ্যাকার্ড মেশিন। জ্যাকার্ড মেশিনের মধ্যে ধাতুর পাতের উপরে বিভিন্ন ডিজাইন করা থাকে এবং সেই ডিজাইনগুলি অনুসরণ করে, হাতে বুনে তৈরি করতে হয় বালুচরি। শিল্পী জানান, ” এক-একটি ভাল বালুচরি শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় তিন মাস। ব্যবহার করা হয় প্রাকৃতিক রং।”
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baluchori Saree: এক-একটা শাড়ির দাম পাঁচ লাখ টাকা, পাড়ি দিচ্ছে বাঁকুড়া থেকে জার্মানি, কী আছে এই শাড়িতে? পড়ুন 
Next Article
advertisement
Burdwan Rail Station Incident: টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! বাড়ি ফিরে চরম পদক্ষেপ মেমারির কলেজ ছাত্রীর
টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! চরম পদক্ষেপ কলেজ ছাত্রীর
  • সঙ্গে টিকিট না থাকায় ট্রেনের টিকিট পরীক্ষকের হাতে কলেজ ছাত্রীর হেনস্থা হওয়ার অভিযোগ। তাঁকে স্টেশনে বসিয়ে রেখে ফাইন করা হয়। পরীক্ষা দিতে না পারায় অপমান বাড়ি ফিরে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই ছাত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement