advertisement

তিহারে কেমন ভাবে দিন কাটছে রাজপাল যাদবের? কী খেতে পাচ্ছেন? মিলছে না কোনও বাড়তি সুবিধা

Last Updated:
আপাতত তিহারে রয়েছেন তিনি৷ সেখানে একসময় ছিলেন ছোটা রাজন ও নীরজ বাওয়ানা। তবে নিজের পরিচয়ের জন্য সংশোধনাগারে কোনও রকম বাড়তি সুবিধা পাচ্ছেন না অভিনেতা৷
1/5
চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বর্তমানে তাঁকে তিহার জেলে রাখা হয়েছে। মঙ্গলবার অভিনেতা রাজপাল যাদব দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেন। কিন্তু আত্মসমর্পণের আগে রাজপাল যাদব কী বক্তব্য দিয়েছিলেন জানেন? তিহার জেলের কর্মকর্তাদের কাছে তিনি যা বলেছিলেন তা সকলকে অবাক করেছে। তাঁর বক্তব্য আবারও চলচ্চিত্র জগতের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভক্তদের আবেগপ্রবণ করে তুলেছেন রাজপাল। বলিউডের বহু অভিনেতা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসছেন৷

2/5
আপাতত তিহারে রয়েছেন তিনি৷ সেখানে একসময় ছিলেন ছোটা রাজন ও নীরজ বাওয়ানা। তবে নিজের পরিচয়ের জন্য সংশোধনাগারে কোনও রকম বাড়তি সুবিধা পাচ্ছেন না অভিনেতা৷
আপাতত তিহারে রয়েছেন তিনি৷ সেখানে একসময় ছিলেন ছোটা রাজন ও নীরজ বাওয়ানা। তবে নিজের পরিচয়ের জন্য সংশোধনাগারে কোনও রকম বাড়তি সুবিধা পাচ্ছেন না অভিনেতা৷
advertisement
3/5
কেমন দিন কাটছে রাজপালের? ভোর ৬টায় দেওয়া হচ্ছে চা আর জলখাবার৷ দুপুর ও রাতের খাবার হিসেবে পাচ্ছেন ভাত, ডাল, রুটি আর তরকারি। রাতের খাবার দেওয়া হচ্ছে সন্ধ্যে ৬টায়৷ তারপর আর কোনও খাবার নয়৷

4/5
দিল্লি হাইকোর্টে বৃহস্পতিবার রাজপাল যাদবের চেক বাউন্স মামলার শুনানি হল। জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতার আইনজীবীরা। বৃহস্পতিবার জামিন পেলেন না বলিউডের জনপ্রিয় অভিনেতা। মামলার শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত।

5/5
রাজপালের জেলে থাকা নিয়ে অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী রাধা। সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে বলেছেন, ”সবাই ওঁর পাশে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রি খুবই সাহায্য করছে। যাঁরা এগিয়ে এসে সাহায্য করছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”