advertisement

Bahubali Paratha Challenge: ৩২ ইঞ্চির ‘বাহুবলী’ পরোটার দাম ৮০০ টাকা! ১ ঘণ্টায় ২ টো খেতে পারলেই নগদ পুরস্কার ১ লক্ষ!

Last Updated:

Bahubali Paratha Challenge: তাঁরা তৈরি করেছেন ৩২ ইঞ্চি ব্যাসের পরোটা৷ বিশালাকায় এই পরোটা পুরোটা খেতে হবে ১ ঘণ্টায়৷

জয়পুরের এক দোকান এই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে
জয়পুরের এক দোকান এই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে
শীতে বঙ্গজীবনের ঘরে ঘরে পরোটাবিলাস৷ প্রাতরাশ, দুপুরের খাবার থেকে নৈশভোজ-দিনের যে কোনও সময়েই পরোটা খাওয়া যায়৷ সেই পরোটাই এ বার দেখা দিল চ্যালেঞ্জ হয়ে৷ জয়পুরের এক দোকান এই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে৷ তাঁরা তৈরি করেছেন ৩২ ইঞ্চি ব্যাসের পরোটা৷ বিশালাকায় এই পরোটা পুরোটা খেতে হবে ১ ঘণ্টায়৷
যে দোকান এই অভিনব অফার নিয়ে এসেছে, সেটির নাম জয়পুর পরোটা জংশন৷ শহরের মানসরোবর রোডের বিজয় পথ এলাকার এই দোকান ১৮ ইঞ্চি ব্যাসের পরোটাও পরিবেশন করে৷ মোট ৭৪ রকমের পরোটা থাকলেও চ্যালেঞ্জ অফার রয়েছে শুধু ৩২ ইঞ্চির জন্যই৷
‘বাহুবলী’ নামে পরিচিত এই পরোটা খাওয়া যায় রায়তা, আচার এবং সবজি দিয়ে৷ ৮ জন পূর্ণবয়স্ক দিব্যি পেটভরে খেতে পারেন এই পরোটা৷ যদি ১ জন ২ টি বিশালাকায় এই পরোটা ১ ঘণ্টায় খেতে পারেন, তাহলে তিনি নগদ ১ লক্ষ টাকা পাবেন৷ সেইসঙ্গে এই দোকানে জীবনভর বিনামূল্যে পরোটা খাওয়ার সুযোগ থাকছে তাঁর জন্য৷
advertisement
advertisement
আরও পড়ুন : কা‍ঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার
টাকার লোভে অনেকেই বাহুবলী পরোটা খেতে শুরু করেছিলেন৷ কিন্তু মাঝপথেই রণে ভঙ্গ দিয়েছেন৷ রেস্তরাঁর প্রধান রন্ধনশিল্পী সত্যেন্দ্র সিং জানিয়েছেন, ‘‘৩২ ইঞ্চির এই বিশাল পরোটা তৈরি করতে প্রচুর মেহনত করতে হয়৷ ৫ ফুটের চাটুতে ৫০ কেজির বেশি মাখা পরোটার লেচিতে তৈরি হয় পরোটা৷ যে বেলন দিয়ে রুটি বেলা হয়, তার দৈর্ঘ্য ৪০ ইঞ্চি৷’’ ২ জন কারিগর ২০ রকমের উপকরণে তৈরি করেন এই পরোটা৷ নামানোর আগে দু’দিকে মাখানো হয় মাখন৷ ছোট ছোট টুকরোয় কেটে পরিবেশন করা হয়৷ দাম পড়ে ৮০০ টাকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bahubali Paratha Challenge: ৩২ ইঞ্চির ‘বাহুবলী’ পরোটার দাম ৮০০ টাকা! ১ ঘণ্টায় ২ টো খেতে পারলেই নগদ পুরস্কার ১ লক্ষ!
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement