advertisement

Anemia Control: অ্যানিমিয়ার সমস্যা দূর করতে এই পাতার কোনও জুড়ি নেই

Last Updated:

Anemia Control: এই শাক কমবেশি সারা বছর পাওয়া যায়। তবে বর্ষা ও শীতে গ্রামে মাঠে-ঘাটে প্রচুর দেখা যায়

+
রক্তে

রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কুলেখাড়া ধন্বন্তরি

রাকেশ মাইতি, হাওড়া: হিমোগ্লোবিন বাড়াতে ও রক্তের পক্ষে দারুণ উপকারী কুলেখাড়া। (Hygrophila auriculata) রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অন্য কোন জুড়ি নেই কুলেখাড়ার। বর্তমান সময়ে বহু মানুষের সমস্যা রক্তে দেখা দিচ্ছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। সেই সমস্যার প্রতিকার হতে পারে    কুলেখাড়া নিয়মিত খেলে। কুলেখাড়া বাংলার মানুষের কাছে অতি পরিচিত এবং সহজলভ্য। সহজলভ্য হলেও গুণে অতুলনীয়। এই শাক কমবেশি সারা বছর পাওয়া যায়। তবে বর্ষা ও শীতে গ্রামে মাঠে-ঘাটে প্রচুর দেখা যায়। এই পাতা ও কাণ্ড সিদ্ধ বা কাঁচা রস করে খাওয়া যায়। সহজলভ্য হলেও নানা গুণে ভরপুর কুলেখাড়া।
সারা বছর এই পাতা খেয়ে বিভিন্ন কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে একবারে ধন্বন্তরি। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে, কুলেখাড়া শাক সিদ্ধ করে অথবা ২ বা ৪ চামচ কুলেখাড়ার রস গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ঘুমের সমস্যা দূর করতে, কুলেখাড়া গাছের শিকড় দারুণ কার্যকরী।
advertisement
আরও পড়ুন :  উচ্চতা ছোট, ক্ষতি নেই, ভালবাসা তো বড়, সাড়ে ৩ ফুট লম্বা কনে বিয়ে করলেন ৩ ফুট উচ্চতার বরকে
পাতা-সহ কুলেখাড়ার কাণ্ড থেঁতো করে তার রস জলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করে খাওয়া যেতে পারে। দিনে দুই থেকে তিনবার। দশ  থেকে পনেরো এম এল রস খাওয়া যেতে পারে। ভাতের সঙ্গে সিদ্ধ করে খেলেও উপকার। রক্ত বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে কুলেখাড়া। সে বিষয়ে বিস্তারিত জানালেন ডঃ শক্তিপদ ঘোষ। এছাড়াও বিভিন্ন সমস্যা দূর করতে কুলেখাড়ার জুড়ি নেই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anemia Control: অ্যানিমিয়ার সমস্যা দূর করতে এই পাতার কোনও জুড়ি নেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement