advertisement

Almond peel benefits: কাঠবাদামের খোসা ফেলে দেন? কাঠবাদামের মতোই উপকারী এর খোসা, কী ভাবে ব্যবহার করবেন?

Last Updated:

Almond peel benefits: শরীরের যত্নে অনেকেই নিয়মিত কাঠবাদাম খান। কাঠবাদামে রয়েছে ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। অনেকেই আছেন যারা কাঠবাদাম খেয়ে খোসা ফেলে দেন।

কাঠবাদাম।
কাঠবাদাম।
শরীরের যত্নে অনেকেই নিয়মিত কাঠবাদাম খান। কাঠবাদামে রয়েছে ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। অনেকেই আছেন যারা কাঠবাদাম খেয়ে খোসা ফেলে দেন। বাস্তবে শুধু কাঠবাদাম নয়, খোসাও ভীষণ উপকারী। তাই কাঠবাদাম খোসা সমেতও খেতে পারেন বা রান্নাতেও ব্যবহার করা হয়।
চাটনি তৈরিতে
বাদামের খোসা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চাটনি। সারা রাত কাঠবাদামের খোসা ভিজিয়ে রেখে সেগুলি মিহি করে বেটে নিতে হবে। তার পর সেটা দিয়ে তৈরি করা যায় চাটনি।
advertisement
ত্বকের যত্নে
ত্বকের পরিচর্যায় বেশ কাজে লাগতে পারে কাঠবাদামের খোসা। অনেকেই বাজার থেকে কাঠবাদামের খোসা দিয়ে তৈরি বডি ওয়াশ কেনেন। কাঠবাদামের খোসা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে চনমনে রাখে।
advertisement
চুলের যত্নে
আমন্ডের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। তাই চুলের যত্নে ব্যবহার করা যায় আমন্ডের খোসা। কাঠবাদামের খোসা, ডিম, মধু, অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করে চুলের গোড়া শক্ত হয়।
দাঁতের সমস্যায়
আয়ুর্বেদ মতে দাঁতের সমস্যায় কাঠবাদাম এবং কাঠবাদামের খোসা বেশ উপকারী। কাঠবাদামের খোসা পুড়িয়ে সেই ছাইটা দাঁতে ব্যবহার করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
গাছের সার হিসাবে
গাছের সার হিসাবে ব্যবহার করা যায় কাঠবাদামের খোসা। কাঠবাদামের খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিভাইরাল, এবং প্রোবায়োটিক উপাদান। সার তৈরি করতে গেলে কাঠবাদামের খোসা প্রথমে ভাল করে শুকিয়ে পিষে নিতে হবে। সেই গুঁড়ো গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Almond peel benefits: কাঠবাদামের খোসা ফেলে দেন? কাঠবাদামের মতোই উপকারী এর খোসা, কী ভাবে ব্যবহার করবেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement