advertisement

Kolkata Metro Rail: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! শুরু হল 'পার্পেল' লাইনের কাজ, কবে চালু হবে ব্যারাকপুর মেট্রো?

Last Updated:

Kolkata Metro Rail: আজ কলকাতার কাছে একটি ঐতিহাসিক দিন। দুর্গা ও দিব্যা নামের দুটি টানেল বোরিং মেশিন দিয়ে খননের কাজ শুরু হল পার্পল লাইনের। কবে চালু হবে ব্যারাকপুর মেট্রো?

News18
News18
কলকাতা: আজ কলকাতার কাছে একটি ঐতিহাসিক দিন। দুর্গা ও দিব্যা নামের দুটি টানেল বোরিং মেশিন দিয়ে খননের কাজ শুরু হল পার্পল লাইনের। আজ টানেল বোরিং মেশিন দুর্গা দিয়ে কাজ শুরু করল মেট্রো রেল কর্তৃপক্ষ। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিমি ও ভিক্টোরিয়া থেকে পার্কস্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার খনন কাজ হবে।
যদি সব ঠিক থাকে তাহলে এই ১.৭ কিলোমিটার খনন করতে সময় লাগবে ২০২৬ সালের মে মাস পর্যন্ত। ও ৯৫০ মিটার খনন করতে সময় লাগবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। পার্পল লাইন মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি যাত্রাপথ হতে চলেছে। এর আগে জোকা থেকে মেট্রো চালু হয়েছে। ২০২৬ সালের মধ্যেই পার্পেল লাইনের কাজ শেষ করতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বৌবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে টানেল বোরিং মেশিনের জন্য এবার বেশ কিছু বাড়তি সর্তকতা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বাকিটা ভগবানের আশীর্বাদ। এমনই জানিয়েছেন মেট্রো রেলের জি এম পি উদয় কুমার রেড্ডি। সম্প্রতি বর্ষায়  মেট্রো লাইনে জল জমে যাওয়া নিয়ে আজ উত্তর দিলেন জি এম। তিনি বললেন, ‘ব্লু লাইন তথা দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া, টালিগঞ্জ থেকে দমদমের লাইন ৪০ বছর পুরনো । রিপেয়ারিং প্রসেস চলছে৷ ভবিষ্যৎ-এ জল জমার মতো ঘটনা ঘটবে না’ ।
advertisement
একইসঙ্গে তিনি জানালেন, ব্যারাকপুর থেকে বরানগর লাইনটাও একদিন হবে। আশা রাখছি৷ সংবাদ মাধ্যম খুব সাহায্য করেছে আমাদের।অন্যদিকে চিংড়িঘাটা ট্রাফিক ব্লক প্রসঙ্গে, জমি জটকেই সামনে আনলেন তিনি। জিএম আরও বললেন, ‘চিংড়িঘাটা খুব দু:খের বিষয়। রেলমন্ত্রী রিকুয়েষ্ট করেছেন৷ রাজ্য সরকার কী ভাবছে দেখা যাক, জমি পেলে কাজ হবে। আজ থেকে পার্পেল লাইনের কাজ শুরু হয়ে গেল। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত খনন কাজ চলবে আগের নিয়মে। সেখানে টিবিএম বা টানেল বোরিং মেশিন দিয়ে কাজ করা যাবে না বলেই জানাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! শুরু হল 'পার্পেল' লাইনের কাজ, কবে চালু হবে ব্যারাকপুর মেট্রো?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement