advertisement

West Bengal Weather Update: মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্য জুড়ে !

Last Updated:

হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা।

ঝড়-বৃষ্টি চলবে রাজ্য জুড়ে !
ঝড়-বৃষ্টি চলবে রাজ্য জুড়ে !
কলকাতা: রাজ্যে বর্ষার বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব। তার জেরে গোটা রাজ্য জুড়ে চলবে ঝড়-বৃষ্টি। আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে।
advertisement
advertisement
রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা ৷ তার থেকেও বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ, শনিবার এবং রবিবার, এই দু’দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
advertisement
সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতেও। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
★সতর্কতা
ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।
নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্য জুড়ে !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement