advertisement

West Bengal News: মুখ্যমন্ত্রীর বৈঠকের ৮ দিনের মাথায় উচ্চ পর্যায়ের বৈঠক, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠকে নবান্ন

Last Updated:

West Bengal News: রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা কি সম্ভব হয়েছে? এখনও পর্যন্ত কোন কোন জিনিসের দাম ঊর্ধ্বমুখী? এই ধরণের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে এদিনের বৈঠকে। এমনটাই নবান্ন সূত্রে খবর।

বাজার দর অগ্নিমূল্য
বাজার দর অগ্নিমূল্য
কলকাতা: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক রাজ্যের। মঙ্গলবার বিকেল চারটে থেকে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব। রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা কি সম্ভব হয়েছে? এখনও পর্যন্ত কোন কোন জিনিসের দাম ঊর্ধ্বমুখী? এই ধরণের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে এদিনের বৈঠকে। এমনটাই নবান্ন সূত্রে খবর।
মঙ্গলবার বৈঠকে কৃষি দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন দফতরের সচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদেরও উপস্থিত থাকার কথা এই ভার্চুয়াল বৈঠকে।
প্রসঙ্গত, বর্ষার শুরুতেই বাজার দর অগ্নিমূল্য! শাকসবজি কাঁচা আনাজ কিনতে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। মুখ্যমন্ত্রী দশ দিন সময় বেধে দিয়েছেন সবজির দাম কমাতে। ইতিমধ্যেই বাজারে বাজারে অভিযান শুরু হয়ে গিয়েছে। এবার এই নিয়ে বৈঠকে কৃষি দফতর। স্বভাবতই তাৎপর্যপূর্ণ হতে চলেছে মঙ্গলবারের বৈঠক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: মুখ্যমন্ত্রীর বৈঠকের ৮ দিনের মাথায় উচ্চ পর্যায়ের বৈঠক, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বৈঠকে নবান্ন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement