advertisement

West Bengal Music Festival: এই শীতেই প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল, রাজ্যবাসীকে 'বিশেষ' উপহার মমতার

Last Updated:

West Bengal Music Festival: কলকাতার মাটিতেই এবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভাল (West Bengal Music Festival)।

আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল রাজ্যে
আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল রাজ্যে
#কলকাতা: ভারতীয়দের মধ্যে শিল্প সংস্কৃতির কদরদার যে এই রাজ্যে বেশি বই কম নয়, সে কথা সবাই জানে। তাই সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান এই কলকাতার মাটিতেই এবার অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভাল (West Bengal Music Festival)।
নাচ-গান, বাজনা- সবেতেই দাগ রেখে চলেছে বাংলার প্রাণকেন্দ্র এই শহর কলকাতা। বিশ্বখ্যাত শিল্পীরা জন্ম নিয়েছেন এই কল্লোলিনী তিলোত্তমাতেই। আর সেই সংস্কৃতির সঙ্গেই এবার আন্তর্জাতিক সংস্কৃতির  (West Bengal Music Festival) মিলন গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব (International Music Festival)। এবার শীতে শুধু বইমেলা আর চলচ্চিত্র উৎসবেই তাই থিম থাকবে না বাংলা।
advertisement
advertisement
সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন, রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পরই আবার ছটপুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। আবার পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের উৎসবে মাতবেন আমজনতা। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও যে শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে, তা বলাই বাহুল্য।
advertisement
জানুয়ারির ৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। তারপরই বইপ্রেমীরা মজবেন বইমেলায়। অতিমারী আবহে কোভিডবিধি মেনে ৩১ জানুয়ারি শুরু বইমেলা। আর এই দুই মহোৎসবের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে আরও একটি উৎসব। আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল।
advertisement
জানা গিয়েছে, প্রথমবার এই শীতেই রেড রোডে অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। অর্থাৎ দুর্গাপুজোর সময় কার্নিভালের জন্য যেভাবে রেড রোড সেজে ওঠে, সেভাবেই আবারও শীত-রোদ্দুর মেখে সেজে উঠবে রাজপথ। আর সেখানেই হাজির হবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। সবমিলিয়ে এক সংগীত পরিমণ্ডলে উৎসবের আমেজে কাটবে বেশ কয়েকটা দিন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে একাধিকবার শোনা গিয়েছে, বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা। বাংলার সংস্কৃতির বিষয়ে যাতে গোটা দুনিয়া অবগত হয়, সে প্রয়াসই করতে হবে। কলকাতার চলচ্চিত্র উৎসব যেভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে, রাজ্য সরকারের আশা একইরকম ভাবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছবে মিউজিক ফেস্টিভ্যালও। যদিও শীতকালের ঠিক কোন মাসে সংগীত উৎসবের আয়োজন করা হবে রেড রোড, তা এখনও ঘোষণা করা হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Music Festival: এই শীতেই প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল, রাজ্যবাসীকে 'বিশেষ' উপহার মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement