advertisement

Municipal Election 2022: পিছিয়ে যেতে পারে ৪ পুরনিগমের ভোট: সূত্র! আগামিকালই কি চূড়ান্ত হবে তারিখ?

Last Updated:

West Bengal Municipal Election 2022: সূত্রের খবর, রাজ্যের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে ১২ ফেব্রুয়ারি ৪ পুর নিগমের ভোট করার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

রাজ্যে আসানসোল,বালিগঞ্জ উপনির্বাচন
প্রতীকী ছবি।
রাজ্যে আসানসোল,বালিগঞ্জ উপনির্বাচন প্রতীকী ছবি।
#কলকাতা: রাজ্যে করোনা (Coronavirus Bengal) পরিস্থিতিতে পুরভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা চার পুরনিগমের নির্বাচন (Municipal Election 2022)। রাজ্যের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে ১২ ফেব্রুয়ারি ৪ পুর নিগমের ভোট করার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আগামিকাল রাজ্য-রাজ্য নির্বাচন কমিশনের এই বিষয়ে আলোচনার সম্ভাবনা। ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করার প্রস্তাব কমিশনকে দেওয়া হতে পারে রাজ্যের তরফে। এমনটাই সূত্রের খবর।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাব যা আসার এসে গিয়েছে। আলোচনাও হয়ে গিয়েছে। আগামিকাল কমিশনের তরফে নোটিশ-এর ড্রাফট ফাইনাল করে মুখ্য সচিবকে মেইল কর হবে  (Municipal Election 2022)। কারণ, ওই নোটিশই কোর্টে রেফার্ড হবে। সূত্রের খবর, আইনগত সব দিক দেখে নিয়ে ড্রাফট ফাইনাল করতে হবে। ওই ড্রাফটে গ্রিন সিগন্যাল দিলে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। জানা গিয়েছে, আগামিকাল মুখ্য সচিবের কমিশনে আসার কোনও খবর নেই। সম্ভবত, কমিশনারও কাল অফিসে আসবেন না।
advertisement
advertisement
উল্লেখ্য, রাজ্য করোনা (Coronavirus Bengal) সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতি বিভিন্ন দলের পক্ষ থেকে রাজ্যে পুরভোটের (Municipal Election 2022) দিনক্ষণ পুনর্বিবেচনা করার আবেদন উঠেছিল। তাই নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে কোভিড বিধি (Covid Restrictiocns)  মেনে নির্বাচনের কথা বলা হলেও অনেকেই সংক্রমণের কারণে নির্বাচন বন্ধ রাখার দাবি তোলেন। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই কমিশনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় হাই কোর্ট।
advertisement
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল পুরনিগমে নির্বাচন (West Bengal Election 2022) রয়েছে। ইতিমধ্যে সর্বত্র প্রার্থী ঘোষণা থেকে শুরু করে পুরোদমে প্রচারও চলছে। তবে প্রচার করতে হচ্ছে কোভিড বিধি (Covid Restrictiocns) মেনে। কোথাও নিয়ম ভাঙলেই তা কড়া হাতে নিয়্ন্ত্রণ করছে প্রশাসন। আদালতেও রাজ্য ও কমিশনের পক্ষ থেকে সে কথা বারবার উল্লেখ করা হয়েছে। শুনানিতে যুক্তি-প্রতিযুক্তির পর আদালত সংবিধানের ২৪৩-এর জেড (এ) ধারা উল্লেখ করে বলে, ভোট পিছনোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশনই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Municipal Election 2022: পিছিয়ে যেতে পারে ৪ পুরনিগমের ভোট: সূত্র! আগামিকালই কি চূড়ান্ত হবে তারিখ?
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement