advertisement

মঙ্গলবার শুরু উচ্চ-মাধ্যমিক, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা পর্ষদের

Last Updated:

প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি ব্যবস্থার আয়োজন করা হচ্ছে ৷

#কলকাতা: মাধ্যমিক পর্ব শেষ ৷ এবার পালা উচ্চ-মাধ্যমিকের ৷  মঙ্গলবার,  ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা ৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে ৷ প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে ৷ প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড ৷ প্রতি হলে তিন জন করে পরীক্ষক থাকবেন ৷  মোবাইল ব্যবহারে কড়া নজরদারি আরোপ করা হয়েছে ৷
২৭ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ সংসদ সভাপতি মহুয়া দাস আজ, শনিবার সাংবাদিক বৈঠকে জানান, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভিডিওগ্রাফির পাশাপাশি ২৭টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক দলের ব্যবস্থা করেছে পর্ষদ ৷  ওয়েবসাইট থেকেই জানা যাবে পরীক্ষাকেন্দ্র ৷ কেন্দ্রের পর্যবেক্ষককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ প্রতি কেন্দ্রে ৩ জন করে পরীক্ষক থাকবেন ৷ শুধু পর্যবেক্ষকের কাছে মোবাইল থাকবে ৷ পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে হল থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এর পাশাপাশি কে প্রশ্নপত্র নিলেন, কোথায় নিলেন, তার জন্য ফর্মের ব্যবস্থা করা হয়েছে ৷ রোজ সেই ফর্ম ভরতে হবে পর্যবেক্ষককে ৷ কোনও গুরুতর অপরাধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মঙ্গলবার শুরু উচ্চ-মাধ্যমিক, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা পর্ষদের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement