West Bengal SIR Final List: ভবানীপুরে নাম বাদ প্রায় ৪৮ হাজার! প্রথম প্রতিক্রিয়া জানাল বিজেপি, শমীক ভট্টাচার্য বললেন...
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এসআইআর প্রক্রিযার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, শনিবার, ২৮ ফেব্রুয়ারি৷ কোথায় কত নাম বাদ পড়েছে, ইতিমধ্যেই এসে গিয়েছে তালিকা৷ ভবানীপুর কেন্দ্র নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷
কলকাতা: শনিবার, রাজ্যে প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা৷ জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তালিকা৷ এখনও পর্যন্ত গত ১৬ ডিসেম্বর প্রকাশিত প্রথম খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকার মোট ‘ডিলিটেড’ ভোটার মিলিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ৷ উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়েও প্রায় সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে৷ এমন পরিস্থিতিতে বিশেষ নজর রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপরে৷ জানা গিয়েছে, চূড়ান্ত তালিকায়, সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭,০৯৪ জন ভোটারের নাম৷ প্রসঙ্গত, একুশের নির্বাচনে এখান থেকেই জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা জোড়ায় বিশ্বাস করি। যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাদের ভোটার তালিকায় রেখে লাভ নেই।’’
advertisement
জানা গিয়েছে, এসআইআর-এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন৷ চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই মুহূর্তে ভবানীপুরে ভোটারের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন৷ খসড়া তালিকাতেই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৭০ ভোটারের নাম৷ আজ চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ২৩২৪ জনের নাম৷ সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭০৯৪ জন ভোটারের নাম৷
advertisement
ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ ফলে ভবানীপুর কেন্দ্র থেকে আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
সামগ্রিক এসআইআর তালিকা প্রকাশ প্রসঙ্গেও মতামত ব্যক্ত করেন শমীক৷ বলেন, ‘‘নির্বাচন কমিশন তাদের মতো কাজ করেছে। তবে বাংলার মানুষ এই মুহূর্তে এসআইআর চাইছেন প্রক্রিয়া শেষ হয়নি,অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর,নো ভোট। আমাদের যে ফর্ম ৭ বাতিল করা হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে সেগুলো সবটা নিতে হবে। তার শুনানি করতে হবে শুধু আমাদের নয়,যে কোন রাজনৈতিক দলের। ওদের ভোটার তালিকায় বাবা এবং ছেলের বয়সের ফারাক নয় বছর এমন মানুষের নামও রয়েছে । তাকে খুঁজে বার করে আওয়ার্ড দেওয়া দরকার।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 28, 2026 3:09 PM IST











