advertisement

West Bengal SIR Final List: কমপক্ষে ঠিক কত নাম বাদ পড়তে পারে? ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’, ‘আনম্যাপড’-এর পরে...সংখ্যাটা কত? কী বলছে অঙ্ক

Last Updated:

লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপড মামলাগুলির ক্ষেত্রে নথি জমা পড়েছে বটে, কিন্তু শুনানি এড়িয়েছেন এমন মানুষের সংখ্যাও কয়েক লক্ষ৷ সর্বনিম্ন কতজনের নাম বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে?

কত জনের নাম বাদ পড়তে পারে?
কত জনের নাম বাদ পড়তে পারে?
কলকাতা: গত কয়েক মাস ধরে এত তোড়জোড়, নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া, অর্থাৎ SIR ঘিরে নানা প্রশ্ন, নানা উদ্বেগ জড়িয়েছিল সাধারণ মানুষের মনে৷ আজ, ২৮ ফেব্রুয়ারি অবশেষে তার ‘রেজাল্ট’৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজই SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন৷
আজ, শনিবার দুপুরের পর থেকে সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে এবং রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছে যাবে চূড়ান্ত তালিকা৷ তার আগে কত জন বাদ পড়তে পারে এ নিয়ে অঙ্ক কষা চলছেই৷
কী বলছে প্রাথমিক অঙ্ক? কতজন বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে? আসুন দেখে নিই..
advertisement
advertisement
SIR হওয়ার আগে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল- ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি৷ প্রথম খসড়া তালিকা প্রকাশিত হলে দেখা যায়, সেখানে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের নাম৷
এরপরে, ভোটার তালিকায় ভোটারদের সংখ্যা দাঁড়ায় মোটের উপরে ৭ কোটি ৮ লক্ষের৷ এই ৭ কোটি ৮ লক্ষেপ মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নথি পত্র দেখানোর নোটিস পাঠানো হয় ১ কোটি ২০ লক্ষের কাছে৷ ভোটার তালিকায় ‘আনম্যাপড’ থাকায় নোটিস পান প্রায় ৩২ লক্ষ ভোটার৷
এর মধ্যে নোটিস পেয়েও শুনানিতে অনুপস্থিত ছিলেন, প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার জন৷ তাঁদের মধ্যে ভোটার হিসাবে এখনও পর্যন্ত অযোগ্য ঘোষণা করা হয়েছে ৬ লক্ষ ১৪ হাজার জনকে৷
advertisement
তাহলে কী দাঁড়াল অঙ্ক? নাম বাদ যাচ্ছে,( ৫৮,২০,৫৯৫+ ৪,৯৮ ,০০০+ ৬, ১৪ ,০০০) অর্থাৎ, ৬৯,৩২,৫৯৫ নাম৷
আজ দুপুর ১২ টার পর থেকে অনলাইনে দেখা যাবে কোন কাটেগরিতে আছে আপনার নাম।সকাল থেকেই নির্বাচন কমিশনের দফতরে রয়েছে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীরও বাড়তি নিরাপত্তা থাকবে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এই বিষয়ে আগাম কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য।
advertisement
তালিকায় আপনার নাম রয়েছে কি না, দেখা যাবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। এছাড়া রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। এখনই বিএলও-দের কাছে তালিকা পাওয়া যাবে না। তবে বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে জেলাশাসকের কার্যালয়েও। ইতিমধ্যে তালিকা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final List: কমপক্ষে ঠিক কত নাম বাদ পড়তে পারে? ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’, ‘আনম্যাপড’-এর পরে...সংখ্যাটা কত? কী বলছে অঙ্ক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement