advertisement

West Bengal Weather Update: উত্তরে বৃষ্টি, ঝোড়ো হাওয়া! দক্ষিণে গরম থেকে মিলবে রেহাই? পূর্বাভাস দিল হাওয়া অফিস

Last Updated:

দক্ষিবঙ্গের ছবিটা থাকবে সম্পূর্ণ উল্টো৷ আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে৷ প্রতীকী ছবি
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে৷ প্রতীকী ছবি
#কলকাতা: উত্তরবঙ্গে বৃষ্টি চলবেই৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত এমনই৷ শুধু বৃষ্টিই নয়, তার সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে৷ উত্তরে বৃষ্টি চললেও শুষ্কই থাকছে দক্ষিণ৷ তবে চৈত্রের দাবদাহ থেকে কিছুটা রেহাই মিলবে দক্ষিণবঙ্গের জেলার বাসিন্দাদের৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ এ ছাড়াও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কোচবিহারে৷ আগামী চব্বিশ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে৷
advertisement
advertisement
এই পাঁচ জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিন মাঝারি বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে৷ এর পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
অন্যদিকে দক্ষিবঙ্গের ছবিটা থাকবে সম্পূর্ণ উল্টো৷ আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে। তাই তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। বিকেলের পর দখিনা বাতাস বইছে, ফলে গরম কম অনুভূত হবে।
advertisement
আগামী চার থেকে পাঁচদিন অবশ্য ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ থেকে ৯২ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টি, ঝোড়ো হাওয়া! দক্ষিণে গরম থেকে মিলবে রেহাই? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement