advertisement

WB High Madrasah Result 2022: হাই-মাদ্রাসা পরীক্ষার ফলপ্রকাশ, জেনে নিন কীভাবে, কোথায় দেখবেন result

Last Updated:

একই ভাবে জেনে নিন আলীম, ফাজিল পরীক্ষার ফলাফল

#কলকাতা: ৪০ দিন পর প্রকাশ হল মাদ্রাসা এডুকেশনের ফল। ৭ই মার্চ হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল শ্রেণীর পরীক্ষা শুরু হয়। ২১ মার্চ পর্যন্ত চলে এই পরীক্ষা। পরীক্ষা শেষে ৪০ দিনের মাথায় ৩০ এপ্রিল ফল প্রকাশ হল এই পরীক্ষাগুলির। ২০২১ সালে প্রতিটি পরীক্ষায় ১০০ শতাংশ পাশের হার থাকলেও ২০২২ সালে বদলে গেল সেই ফলাফলে। সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে ফল প্রকাশ করেন মাদ্রাসা এডুকেশনের সভাপতি আবু তাহের কামরউদ্দিন। এছাড়াও এই ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি মান্নাফ আলী, ডেপুটি সেক্রেটারি সাবানা শামীম। আজ, সোমবার, বেলা ১২টার পর www.wbbme.org www.wbresults.nic.in এবং www.exametc.com ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে। এছাড়াও 56070 নম্বরে WBBME দিয়ে এসএমএস করলে ফল দেখতে পাওয়া যাবে।
চলতি বছর হাই মাদাসায় পরীক্ষা দিয়েছিলেন ৫৬৬০০ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৮৩৭৬ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৮২২৪জন। এই সালে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৭.০২ শতাংশ। যাদের মধ্যে ১৫১৭৯ জন ছাত্র এবং ৩২৬১৯ জন ছাত্রী পাশ করেছে। হাই মাদ্রাসা পরীক্ষায় এবছর শীর্ষ স্থান অধিকার করেছেন মালদার বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৮৬। ৭৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন একই মাদ্রাসার ইমরানা আফরোজ।
advertisement
চলতি বছর আলীম পরীক্ষা দিয়েছিলেন ১২০৭৪ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩৫৩ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৬৭২১জন। এই সালে আলীম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৯.৮৭ শতাংশ। যাদের মধ্যে ৫০৫০ জন ছাত্র এবং ৫৭০৭ জন ছাত্রী পাশ করেছে। আলীম পরীক্ষায় এবছর যুগ্ম ভাবে শীর্ষ স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলফাজ শেখ এবং উত্তর ২৪ পরগনার আমদাঙা কেন্দ্রীয় সিদ্দিকীয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ মুজাহিদুল ইসলাম। তাদের দুজনের প্রাপ্ত নম্বর ৮৪০। ৮২৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন হুগলির ফুরফুরা ফতেহি সিনিয়র মাদ্রাসার ছাত্র শেখ শাহিদ আখতার।
advertisement
advertisement
চলতি বছর ফাজিল পরীক্ষা দিয়েছিলেন ৫০৩৪ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৬১৪ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ২৪২০জন। এই সালে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯০.৬৮ শতাংশ। যাদের মধ্যে ২৪৬৮ জন ছাত্র এবং ২০৭৭ জন ছাত্রী পাশ করেছে। ফাজিল পরীক্ষায় এবছর শীর্ষ স্থান অধিকার করেছেন মালদার দারিয়া সেরাজুলোলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলকম। তার প্রাপ্ত নম্বর ৫৫৫। ৫৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনার আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার ছাত্র সাবির আলী মোল্লা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB High Madrasah Result 2022: হাই-মাদ্রাসা পরীক্ষার ফলপ্রকাশ, জেনে নিন কীভাবে, কোথায় দেখবেন result
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement