advertisement

Bhabanipur Polling Percentage: বেলা গড়াতেই বুথমুখী ভোটাররা, উপনির্বাচনে ২০২১-কে ছাপিয়ে যাবে ভবানীপুর?

Last Updated:

ভবানীপুরে যেখানে ভোটদানের হার পঞ্চাশ শতাংশ পেরোয়নি, সেখানে বেলা তিনটে পর্যন্ত সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেভোট পড়েছে যথাক্রমে ৭২.৪৫ শতাংশ ও ৬৮.১৭ শতাংশ (Bhabanipore Polling Percentage)৷

ভবানীপুরে বাড়ছে ভোটদানের হার৷
ভবানীপুরে বাড়ছে ভোটদানের হার৷
ভবানীপুরে যেখানে ভোটদানের হার পঞ্চাশ শতাংশ পেরোয়নি, সেখানে বেলা তিনটে পর্যন্ত সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেভোট পড়েছে যথাক্রমে ৭২.৪৫ শতাংশ ও ৬৮.১৭ শতাংশ৷
advertisement
গত কয়েকটি নির্বাচনের দিকে তাকালেই বোঝা যাবে, ভবানীপুরে ভোট দানের হার যথেষ্ট কম থাকে৷ উপনির্বাচনে তা আরও কমে যায়৷ ২০১১ সালেও ভবানীপুরের উপনির্বাচনে ভোট পড়েছিল মাত্র ৪৪.৭৩ শতাংশ৷ সেই নিরিখে অবশ্য এবার উপনির্বাচনে ভোট দানের হার কিছুটা হলেও বেশি৷ শেষ দু' ঘণ্টায় ভোটদানের হার গত বিধানসভা নির্বাচনের ভোট দানের হারকে ছুঁতে পারে কি না, সেটাই এখন দেখার৷
advertisement
উপনির্বাচনে ভোটদানের হার যে কম থাকবে, তা আন্দাজ করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী এবং ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যেপাধ্যায়৷ সেই কারণেই যখনই তিনি ভবানীপুরে ভোটের জন্য জনসভা করেছেন, প্রত্যেককে ভোট দেওয়ার জন্য বার বার অনুরোধ করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী রাখঢাক না রেখেই জানিয়েছেন, ভোটদানের হার কমলে সুবিধা পাবে বিরোধীরা৷
যদিও এ দিন সকাল থেকেই ভবানীপুরে ভোট দানের হার যথেষ্ট কম ছিল৷ প্রথম চার ঘণ্টায় সেভাবে ভোট না পড়ায় শেষ পর্যন্ত ভোট দেওয়ার জন্য ভবানীপুরের বাসিন্দাদের কাছে আবেদন রেখে ট্যুইট করে তৃণমূল কংগ্রেস৷ বেলা বাড়তে অবশ্য ভোটদানের হার কিছুটা বৃদ্ধি পায়৷ যদিও তৃণমূলের এই ট্যুইট নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur Polling Percentage: বেলা গড়াতেই বুথমুখী ভোটাররা, উপনির্বাচনে ২০২১-কে ছাপিয়ে যাবে ভবানীপুর?
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement