advertisement

West Bengal News: বন্দুক হাতে তৃণমূল নেতা, ছবি ভাইরাল হতেই দারুণ তত্ত্ব দিলেন শাসক নেতা

Last Updated:

West Bengal News: 'খেলনা' বন্দুক বলে পাল্টা সাফাই তৃণমূল নেতার।

বিতর্কে তৃণমূল নেতা
বিতর্কে তৃণমূল নেতা
সেবক দেবশর্মা, মালদহ:- 'বন্দুক' হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি ভাইরাল হতেই শোরগোল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে শাসক দল সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, অভিযোগ বিজেপির। 'খেলনা' বন্দুক বলে পাল্টা সাফাই তৃণমূল নেতার।
মালদহের হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা তথা মালিওর- ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মহম্মদ আলাউদ্দিন। দাপুটে এই শাসক নেতা সেন্টু নামেই বেশি পরিচিত। তার বন্দুক হাতে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ওই ছবিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে রয়েছেন ওই তৃণমূল নেতা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা। হইচই পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুরের রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত, সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল। অস্ত্র মজুত করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে পঞ্চায়েত ভোটে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুট করা যায়। এমনটাই অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
advertisement
advertisement
যদিও ওই তৃণমূল নেতা আলাউদ্দিনের দাবি, এই বন্দুক আসল নয়। নিছক মেলার খেলনা বন্দুক। বেলুন ফাটানোর জন্য হাতে নিয়েছিলেন তিনি। সম্ভবত কেউ বা কারা ছবি তুলে নিয়েছিল। এখন ভাবমূর্তি খারাপ করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ছবি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই তৃণমূল নেতার স্ত্রী হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। এলাকায় আলাউদ্দিনের প্রভাবও যথেষ্ট। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে শাসক নেতার এভাবে বন্দুক হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোই, সমালোচনার সুযোগ হাতছাড়া করতে চাইনি বিজেপি।
advertisement
বিজেপির মালদহ উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, শাসকদল পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদেরকে ভীতি প্রদর্শন করতেই এমন বন্ধুক হাতে ছবি ছড়িয়েছে। পুলিশ তদন্ত করে দেখুন এই বন্ধুক আসল কিনা। কিন্তু,পুলিশ শাসক দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবেনা এটাই স্বাভাবিক।পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর এবিষয়ে খোঁজখবর করা হচ্ছে। বন্দুক আসল না নকল তা অবশ্যই খতিয়ে দেখা হবে। বন্দুক আসল হলে ব্যবস্থা নেবে প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: বন্দুক হাতে তৃণমূল নেতা, ছবি ভাইরাল হতেই দারুণ তত্ত্ব দিলেন শাসক নেতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement