advertisement

Viral News: কী কাণ্ড, মাধ্যমিকের খাতায় পরীক্ষার্থী লিখল 'পুষ্পা রাজ...আপুন লিখেগা নেহি...'!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় একটি মাধ্যমিক পরীক্ষার খাতার ছবি ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে, 'পুষ্পা, পুষ্পরাজ, আপুন লিখেগা নেহি সালা।' (Viral News)

Viral News
Viral News
#কলকাতা: পুষ্পা ঝড় এবার মাধ্যমিকের খাতায়। নিউজ ১৮ বাংলা ডিজিটাল এই ভাইরাল ছবির সত্যতা বিচার করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে দক্ষিণী জনপ্রিয় ছবি পুষ্পা-র ডায়ালগ লেখা মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা। সেই পরীক্ষার্থীর খাতা দেখে শিক্ষকও হতভম্ভ। সোশ্যাল মিডিয়ায় একটি মাধ্যমিক পরীক্ষার খাতার ছবি ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে, 'পুষ্পা, পুষ্পরাজ, আপুন লিখেগা নেহি সালা।' (Viral News)
আরও পড়ুন: গরমে শরীরের উত্তাপ কমাতে এই ফলগুলিকে ডায়েটে রাখতেই হবে!
মাধ্যমিক পরীক্ষার্থীর 'পুষ্পা'র সংলাপ লেখা এই খাতার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোভিডের জেরে ২০২১ সালে পরীক্ষা হয়নি। কার্যত দীর্ঘ দুই বছর পর অফলাইন পরীক্ষা হয় ২০২২ সালে। এবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম ছিল না। কিন্তু অফলাইনে পরীক্ষা হওয়ার পর কোভিড যে শিক্ষাব্যবস্থার কী ক্ষতি করেছে, সেই ছবিটা স্পষ্ট হচ্ছিল। এক একটা উত্তরপত্র দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিলেন শিক্ষকরা। কোনওটা সাদা খাতা, কোনওটায় আবার গোটা প্রশ্নপত্রটাই টোকা।
advertisement
আরও পড়ুন: শুধু অভিযোগ জানানোই নয়, থানার কাজ অনেক! শুরু হল আপনার থানা আপনার পাড়ায়
তবে এই খাতায় লেখা রয়েছে পুষ্পা ছবির ডায়লগ। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গলায় 'পুষ্পারাজ'-এর সংলাপ বেশ জনপ্রিয়। সেই ডায়লগই যে এবার মাধ্যমিকের খাতায় পাওয়া যাবে সেটা কেউই ভাবেননি। মাধ্যমিকের সাদা খাতায় বড় বড় করে লেখা, 'পুষ্পা, পুষ্পা রাজ…আপুন লিখেগা নেহি…'। মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পর এখন পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে গিয়েছে। সেই রকম একটি খাতা মূল্যায়ণ করতেই গিয়েই এমন কাণ্ড দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পোস্ট।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Viral News: কী কাণ্ড, মাধ্যমিকের খাতায় পরীক্ষার্থী লিখল 'পুষ্পা রাজ...আপুন লিখেগা নেহি...'!
Next Article
advertisement
CBSE Class 12 Exam: ৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!
৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!
  • পশ্চিম এশিয়ার অস্থিরতায় ৭দেশে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল।

  • ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত পরীক্ষা বাতিল।

  • নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত, , ফল প্রকাশের পদ্ধতি পরে জানাবে বোর্ড।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement