advertisement

এবারের পুজোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল উঠে এসেছে সল্টলেকে

Last Updated:

ভিক্টোরিয়ার ভিতরে দশভুজা। সামনে থেকে দশ হাতে সব সামলাচ্ছেন মহিলারা। পিছন থেকে অবশ্য সাহায্য করছেন পুরুষরাও। সবাই মিলে সাজাচ্ছেন সল্টলেকের ভিক্টোরিয়া মেমোরিয়ালকে।

#কলকাতা: সল্টলেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? ভাবছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ময়দানে। বিডি ব্লক সর্বজনীনের পুজোয় এলে মনে হতেই পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল উঠে এসেছে সল্টলেকে। মহিলা পরিচালিত পুজোর এবার ৪১ বছর।
এক সকালে ভোরের আলো মেখে ভিক্টোরিয়ার পরিটা দুলে দুলে নেচে ওঠে। কেউ দেখতে পায় না। শুধু শহর কলকাতা দেখে...
ভিক্টোরিয়ার বাগানের হাঁটার সময় কত প্রেম প্রতিশ্রুতি দেয়। দু’টো মানুষ জানে। আর জানে ওই পরীটা...
advertisement
কলম যখনই কলকাতার কথা লেখে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মনে রাখে। কিন্তু, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যদি চলে যায় সল্টলেকে? বিডি ব্লক সর্বজনীনের মণ্ডপে গিয়ে ভিক্টোরিয়া ভেবে ভুল হতেই পারে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুজোর সবটাই মহিলাদের হাতে। তাঁরা বলছেন, মণ্ডপ দেখে মনে হবে আসল ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের বাগানটাও থাকবে হুবহু।
advertisement
ভিক্টোরিয়ার ভিতরে দশভুজা। সামনে থেকে দশ হাতে সব সামলাচ্ছেন মহিলারা। পিছন থেকে অবশ্য সাহায্য করছেন পুরুষরাও। সবাই মিলে সাজাচ্ছেন সল্টলেকের ভিক্টোরিয়া মেমোরিয়ালকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের পুজোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল উঠে এসেছে সল্টলেকে
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement