advertisement

SLST Protest: MLA হস্টেলের পরে এসএসসি অফিস, থালা হাতে তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের

Last Updated:

বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ সল্টলেকের এসএসসির দফতর আচার্য সদনের সামনে পৌঁছন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক এবং এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷ তারপরে সামনে থালা রেখে, কালো ব্যাজ পরে, প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ, প্রতিবাদ৷

ছবি প্রতীকী
ছবি প্রতীকী
কলকাতা: সকাল সকাল ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড৷ কালো ব্যাজ পরে বিক্ষোভ থেকে শুরু করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ তৈরি হল অশান্ত পরিস্থিতি৷ চাকরিপ্রার্থীদের দাবি একটাই, প্রকাশ করতে হবে আপার প্রাইমারির প্যানেল৷ প্রসঙ্গত, গত বুধবার এমএলএ হস্টেলের বাইরে রাস্তায় বসে পড়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷
বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ সল্টলেকের এসএসসির দফতর আচার্য সদনের সামনে পৌঁছন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক এবং এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷ তারপরে সামনে থালা রেখে, কালো ব্যাজ পরে, প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ, প্রতিবাদ৷
advertisement
advertisement
আরও পড়ুন: দিন্দার নো-বলে ছক্কা অরূপের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রীড়ামন্ত্রীর
বিক্ষোভের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন পূর্ব বিধাননগর থানার পুলিশ৷ আসে র‌্যাফের একটি বাহিনীও।
পুলিশের দাবি, কোনও বৈধ অনুমতি না থাকলেও আচার্য সদনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ সেই সময়েই বিক্ষোভকারীদের সঙ্গে খানিক ধাক্কাধাক্কি হয় পুলিশের৷ পরে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SLST Protest: MLA হস্টেলের পরে এসএসসি অফিস, থালা হাতে তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
  • বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়

  • দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস

  • উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বৃষ্টি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement