advertisement

Dum Dum Murder: সমকামী সম্পর্ক, ব্ল্যাকমেল! দমদমে আধপোড়া দেহ উদ্ধারের কিনারা করল পুলিশ, ধৃত ২

Last Updated:

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জেরায় দাবি করেছে, মৃত ব্যক্তির সঙ্গে তাঁদের সমকামী সম্পর্ক ছিল৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
কলকাতা: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ৷ ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে৷ আরও জানা যায়, মৃত ব্যক্তি তৃতীয় লিঙ্গের ছিলেন৷
চাঞ্চল্যকর এই ঘটনার পাঁচ দিনের মাথায় হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ৷ এই খুনের পিছনে সমকামী সম্পর্ক আর সেই সম্পর্ককে ঘিরে ব্ল্যাকমেল করাই প্রধান কারণ বলে দাবি পুলিশের৷
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগণার ঘোলার বাসিন্দা৷ ২৫ বছর বয়সি ওই ব্যক্তিকে খুনের অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জের দুই বাসিন্দা সৌম্যজিৎ পাল এবং সৌমিক পাল নামে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জেরায় দাবি করেছে, মৃত ব্যক্তির সঙ্গে তাঁদের সমকামী সম্পর্ক ছিল৷ কিন্তু সেই শারীরিক সম্পর্কের ছবি, ভিডিওকে অস্ত্র করে সৌম্যজিৎ এবং সৌমিককে ব্ল্যাকমেল করতে শুরু করে৷ টাকার জন্যও চাপ দিতে থাকে ওই ব্যক্তি৷ এর পরই অভিযুক্ত দু জন পরিকল্পনা করে ঘোলার বাসিন্দা ওই ব্যক্তিকে দমদমের একটি জায়গায় ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে৷
advertisement
যদিও ধৃতরা পুলিশের কাছে দাবি করেছে, খুন করলেও মৃতদেহে কোনও আগুন তাঁরা লাগাননি৷ মৃতদেহে কে বা কারা আগুন লাগাল, তা জানতে খোঁজ শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dum Dum Murder: সমকামী সম্পর্ক, ব্ল্যাকমেল! দমদমে আধপোড়া দেহ উদ্ধারের কিনারা করল পুলিশ, ধৃত ২
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement