advertisement

TMC: মহিলারাই এবার ময়দানে! 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা-উন্নয়নের নিশানা', চমকে দিতে চলেছে তৃণমূল

Last Updated:

TMC: ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস।

মহিলাদের ময়দানে নামাচ্ছে তৃণমূল
মহিলাদের ময়দানে নামাচ্ছে তৃণমূল
কলকাতা: তৃণমূলের মহিলা সংগঠনের নয়া কর্মসূচি। আগামী ১ এপ্রিল থেকে হবে ‘অঞ্চলে আঁচল’। রাজ্যের সব ব্লকে হবে সভা, পুর এলাকায় হবে ৫টা করে সভা। ১৫ মে অবধি চলবে এই কর্মসূচি।
এছাড়া নেওয়া হল আর একটা কর্মসূচী। ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’। আগামী ১৬ মে থেকে ৩০ জুন অবধি চলবে এই কর্মসূচি।
‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে, বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এছাড়া ১৫ এপ্রিল মহিলা সংগঠন গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূল মহিলা সংগঠন।
advertisement
advertisement
২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে একটা বড় অংশ মহিলা ভোট। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ ছিল। কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল।
advertisement
বিধানসভা ভোটের আগে হাতে এক বছর সময়। মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল। আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের পাশেই আছি, এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: মহিলারাই এবার ময়দানে! 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা-উন্নয়নের নিশানা', চমকে দিতে চলেছে তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement