advertisement

TMC on Partha Chatterjee: অভিযোগ প্রমাণিত হলে তবেই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, অবস্থান স্পষ্ট করে জানালো তৃণমূল

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করতে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

পার্খর পাশেই দল৷
পার্খর পাশেই দল৷
#কলকাতা: অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তৃণমূল কংগ্রেস৷ এমন কি, তাঁকে যে মন্ত্রিত্ব থেকেও সরানো হবে না, তাও স্পষ্ট করে দিল রাজ্যের শাসক দল৷ এ দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন৷ তার আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করতে এই তিন নেতার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
একই সঙ্গে তৃণমূল স্পষ্ট করে দিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ অর্পিতা মুখোপাধ্যায়ও যে দলের কেউ নন, তাও স্পষ্ট করে দিয়েছে তৃণমূল৷ কুণাল ঘোষের দাবি, এই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনও প্রশ্ন নেই৷
advertisement
advertisement
কুণাল ঘোষ বলেন, 'এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই৷ যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গেও তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ এর সঙ্গে কোনও ভাবে সম্পর্কের কথা বলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে৷ তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের উপরে পূর্ণ আস্থা রাখে৷ আদালতে বিষয়টি গিয়েছে৷ এ বিষয়ে দু' টি বক্তব্য আছে দলের৷ সিবিআই বা ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দীর্ঘমেয়াদী হয়৷ এই টাকার উৎস কী,যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি জানিয়ে দিেত হবে৷ নোটবন্দি হওয়ার পরেও এত বেআইনি টাকা, কালো টাকা এলো কী করে? সেটাও পরিষ্কার হওয়া দরকার৷ বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তৃণমূল দলগত ভাবে এবং তৃণমূল পরিচালিত সরকার নিশ্চিত ভাবেই সেই ব্যবস্থা নেবে৷'
advertisement
আরও পড়ুন: 'আমি কোনও অন্যায় করিনি, ফাঁসানো হয়েছে', অর্পিতাকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি
এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিল দল৷ একই সঙ্গে অতীতের মতো এবারেও বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্বেই সরব হয়েছে রাজ্যের শাসক দল৷
advertisement
রাজ্যের আর এক মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও মন্ত্রিসভার সিনিয়র সদস্যের পাশে দাঁড়িয়ে বলেন, 'দু' মাস আগে পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকে গেলে ইডি-র তদন্ত হত না, কিছু খুঁজে পেত না৷ তৃণমূলে ছিল তাই তাঁর বিরুদ্ধে তদন্ত ষড়যন্ত্র হয়েছে৷ আমি তৃণমূলে ছিলাম বলে আমাকে জেলে যেতে হয়েছিল৷ কিন্তু ওই একই মামলায় বিজেপি-তে গিয়ে অন্য একজনকে তদন্তের মুখোমুখি হতে হয়নি৷ ' নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেন ফিরহাদ৷ পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার হলে তৃণমূল তার প্রতিরোধ করবে বলেও জানান ফিরহাদ৷
advertisement
রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ, একুশে জুলাইয়ের সমাবেশে যেভাবে জনবিস্ফোরণ ঘটেছে. তা দেখে ভয় পেয়ে গিয়েই ফের তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিজেপি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on Partha Chatterjee: অভিযোগ প্রমাণিত হলে তবেই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা, অবস্থান স্পষ্ট করে জানালো তৃণমূল
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement