advertisement

Saugata Roy Health Update: আশঙ্কাজনক সৌগত রায়! শ্বাসনালিতে সংক্রমণ, আর কী কী সমস্যায় কাবু প্রবীণ সাংসদ?

Last Updated:

গুরুতর অসুস্থ হয়ে গত বেশ কিছু দিন ধরেই শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌগত রায়৷

আশঙ্কাজনক সৌগত রায়৷
আশঙ্কাজনক সৌগত রায়৷
এখনও যথেষ্ট সঙ্কটজনক বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ কিডনির সমস্যা ঠিক হলেও দমদমের সাসদের শ্বাসনালির নীচের অংশে সংক্রমণ রয়েছে৷ মস্তিষ্কে রক্ত সঞ্চালনও বিঘ্নিত হচ্ছে তাঁর৷ এখনও কাটেনি আচ্ছন্ন ভাব৷
গুরুতর অসুস্থ হয়ে গত বেশ কিছু দিন ধরেই শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌগত রায়৷ প্রাথমিক ভাবে কিডনির সমস্যা থাকলেও চিকিৎসায় সেই সমস্যা কাটিয়ে উঠেছেন প্রবীণ সাংসদ৷ কিন্তু এখনও একাধিক শারীরিক সমস্যায় কাবু হয়ে রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌগত রায়ের মস্তিষ্কের প্রাণঘাতী প্রদাহ ধরা পড়েছে৷ ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে ওয়েরোনিক্স এনসেফ্যালপথিতেও আক্রান্ত হয়েছেন তিনি৷ এখনও মারাত্মক আচ্ছন্ন ভাব রয়েছে প্রবীণ সাংসদের৷ তবে ডাকলে সাড়া দিচ্ছেন তিনি৷
advertisement
advertisement
চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে সৌগত রায়ের ফুসফুস এবং শ্বাসনালির নীচের অংশে সংক্রমণ ছড়িয়েছে৷ সিওপিডি-তেও আক্রান্ত তিনি৷ মস্তিষ্কে রক্ত সঞ্চালনও ব্যাহত হচ্ছে৷ শ্বাসকষ্ট কমাতে দিতে হচ্ছে নেবুলাইজেন৷ রাইলস টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে প্রবীণ সাংসদকে৷ ব্যবহার করতে হচ্ছে ক্যাথিটারও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy Health Update: আশঙ্কাজনক সৌগত রায়! শ্বাসনালিতে সংক্রমণ, আর কী কী সমস্যায় কাবু প্রবীণ সাংসদ?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement