advertisement

TMC Brigade: ব্রিগেডের মঞ্চে আজ মূল আকর্ষণ সেই র‍্যাম্প, এমন জিনিস আগে দেখেনি বাংলা!

Last Updated:

TMC Brigade Rally : মূল মঞ্চ থেকে মাঠের উত্তর দিকে প্রায় ৩৪০ ফুটের র‍্যাম্প।

ব্রিগেডের বিশেষ আকর্ষণ
ব্রিগেডের বিশেষ আকর্ষণ
কলকাতা: ব্রিগেডে রেকর্ড জমায়েতের চ্যালেঞ্জ তৃণমূলের।রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৈরি বিশাল মঞ্চ।মঞ্চ থেকে তৈরি হয়েছে ৩০০ ফুট লম্বা র‍্যাম্প।তিনটি মঞ্চ থাকছে ব্রিগেডে।এই তিন মঞ্চ মিলিয়ে থাকবে প্রায়  ৬০০ নেতা-নেত্রী।ভিক্টোরিয়ার দিকে ব্রিগেডের দক্ষিণ দিকে বাধা হয়েছে মঞ্চ।মূল মঞ্চের সমান্তরাল থাকবে আরও দুটি মঞ্চ। মূল মঞ্চ থেকে মাঠের উত্তর দিকে প্রায় ৩৪০ ফুটের র‍্যাম্প।
পূর্ব পশ্চিমেও থাকবে ১০ মিটারের র‍্যাম্প। মূল মঞ্চ – ৭২/২০*২ ফিটর‍্যাম্প – ৩৪০ ফিট রানিং ও ১৫০ ফিট ডানদিকে ও বাম দিকে আরও দুটো মঞ্চ ৬৮/২৪ ফিটগত কয়েকদিন ধরে বারবার চর্চা হয়েছে ব্রিগেড সমাবেশে তৃণমূল কংগ্রেসের মঞ্চ নিয়ে৷ বিশেষ করে মূল মঞ্চ থেকে দীর্ঘ র‍্যাম্প যা জনতার মাঝ বরাবর চলে গিয়েছে৷ নীল কার্পেটে সাজানো হয়েছে এই র‍্যাম্প। এছাড়া মূল মঞ্চ জুড়ে থাকছে একটা বিশালাকার ভিডিও ওয়াল। যেখানে ব্রিগেড সমাবেশের লাইভ স্ট্রিমিং দেওয়া থাকবে। এর সাথে এই জনগর্জন সভা উপলক্ষ্যে যে নানা ভিডিও তৈরি করা হয়েছে তাও থাকতে চলেছে। পূর্ব ভারতে এই ধরণের র‍্যাম্প কোনও রাজনৈতিক সমাবেশে প্রথম ব্যবহার বলে দাবি শাসক দলের। যদিও দক্ষিণ ভারতে এর প্রভাব দেখা যায়।
advertisement
advertisement
তবে নবজোয়ার যাত্রায় যে অধিবেশন মঞ্চ তৈরি করা হয়েছিল তাতেও ছিল ছোট আকারের র‍্যাম্প। তবে ব্রিগেডে যে দীর্ঘ র‍্যাম্প হয়েছে তা নজর কাড়ছে।ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে অংশে সভা করা হচ্ছে তাকে বেশ কতগুলি ব্লকে ভাগ করা হয়েছে। মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় ৪০ থেকে ৫০টির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে, যেখানে কর্মী সমর্থকরা থাকবেন। আবার মূল মঞ্চের দুই পাশে আলাদা আলাদা করে দুটি পৃথক মঞ্চ গড়া হয়েছে।
advertisement
সেগুলি অবশ্য মূল মঞ্চের তুলনায় কিছুটা ছোট। মূল মঞ্চের ঠিক সামনে দিয়েই একটি সিঁড়ির মাধ্যমে জুড়ে দেওয়া হয়েছে প্রায় ৩৪০ ফুটের একটি র‍্যাম্পকে। সেই র‍্যাম্প ধরে মূল মঞ্চের যে কোনও নেতানেত্রী সোজাসুজি পৌঁছে যেতে পারবেন কর্মী সমর্থকদের মাঝে। মূল মঞ্চ থেকে প্রায় ১৮০ ফুট পরে ইংরেজির ‘T’ আকারের আরও দুটি র‍্যাম্প থাকছে যা মঞ্চের নীচে সমর্থকদের মধ্যে বাঁ দিক এবং ডানদিকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Brigade: ব্রিগেডের মঞ্চে আজ মূল আকর্ষণ সেই র‍্যাম্প, এমন জিনিস আগে দেখেনি বাংলা!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement