advertisement

তিনটি নতুন রেলপথ প্রকল্পের সূচনা, উত্তরবঙ্গের সংযোগ ব্যবস্থা ও আঞ্চলিক উন্নয়নে জোয়ার

Last Updated:

উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার অঞ্চলে রেল অবকাঠামোর এই ধরনের আধুনিকীকরণ তাৎপর্যপূর্ণ, লজিস্টিক এবং জনকল্যাণমূলক ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে, যা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নে এক নতুন দিক যোগ করবে।

News18
News18
যাত্রী সুবিধার দিকে লক্ষ্য রেখে রেল মন্ত্রক উত্তরবঙ্গে তিনটি নতুন রেলপথ প্রকল্পের নির্মাণকাজ শুরু করার অনুমোদন প্রদান করেছে। এই প্রকল্প তিনটি  রায়গঞ্জ-ডালখোলা নতুন লাইন (৪৩.৪৩ কিমি), গাজোল-ইটাহার নতুন লাইন (২৭.২০ কিমি) এবং রায়গঞ্জ-ইটাহার নতুন লাইন (২২.১৬ কিমি)। উত্তরবঙ্গের জনবহুল এই অঞ্চলে মালদহ ও আলুয়াবাড়ির মধ্যে এই তিনটি রেলপথ বিকল্প রুট হিসেবে কাজ করে এই অঞ্চলের গতিশীলতাকেবৃদ্ধি করবে। এছাড়া, বাংলাদেশ সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রেল পরিষেবা ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসারেও সহায়ক হবে। এই নতুন রেলপথগুলি মূলত এই অঞ্চলের পিছিয়ে পড়া জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পগুলির প্রধান বৈশিষ্ট্য:
(১) রায়গঞ্জ – ইটাহার নতুন রেলপথ প্রকল্পের বৈশিষ্ট্য
advertisement
• বিস্তৃতি: রায়গঞ্জ থেকে ইটাহার (২২.১৬ কিমি)
• প্রকল্পের আনুমানিক ব্যয়: ১২৯.৩৪ কোটি টাকা
• স্টেশন সংখ্যা: ৪টি (রায়গঞ্জ, রূপাহার হল্ট, দুর্গাপুর এবং ইটাহার)
• রাজ্য: পশ্চিমবঙ্গ
•  তাৎপর্যপূর্ণ প্রভাব: উত্তরবঙ্গের রেল নেটওয়ার্ককে আরও সুসংগঠিত করবে এবং উত্তর-পূর্ব ভারতের দিকে পণ্য ও যাত্রী পরিবহণকে ত্বরান্বিত করবে।
advertisement
• অবকাঠামো: এই প্রকল্পে ৬টি বড় সেতু এবং ৪২টি ছোট সেতু (আরইউবি সহ) নির্মিত হবে।
(২) গাজোল – ইটাহার নতুন রেলপথ প্রকল্পের বৈশিষ্ট্য:
• বিস্তৃতি: গাজোল থেকে ইটাহার (২৭.২০ কিমি)।
• প্রকল্পের আনুমানিক ব্যয়: ৮৫.৫৯ কোটি টাকা।
• স্টেশন সংখ্যা: ৩টি (গাজোল, বাাঙর হল্ট এবং ইটাহার)।
• রাজ্য: পশ্চিমবঙ্গ।
• তাৎপর্যপূর্ণ প্রভাব: এই সংযোগটি উত্তরবঙ্গের সমন্বিত গেজ পরিবর্তন নেটওয়ার্ককে শক্তিশালী করবে এবং উত্তর-পূর্বাঞ্চলমুখী পরিবহণ ব্যবস্থাকে আরও মসৃণ করে তুলবে।
advertisement
• অবকাঠামো: প্রকল্পে ১২টি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু (আরইউবি সহ) নির্মাণের পরিকল্পনা করা হয়েছে ।
(৩) রায়গঞ্জ – ডালখোলা নতুন রেলপথ প্রকল্পের বৈশিষ্ট্য:
• বিস্তৃতি: ডালখোলা থেকে রায়গঞ্জ (৪৩.৪৩ কিমি)।
• প্রকল্পের আনুমানিক ব্যয়: ২৯১.৫৩ কোটি টাকা।
• স্টেশন সংখ্যা: ৫টি (রায়গঞ্জ, বিলাসপুর হল্ট, টুনিদিঘি, করণদিঘি এবং ডালখোলা)।
advertisement
• রাজ্য: পশ্চিমবঙ্গ
• তাৎপর্যপূর্ণ প্রভাব ও অগ্রগতি: এই নতুন রেলপথটি ডালখোলা ও রায়গঞ্জের মধ্যে একটি অত্যন্ত দক্ষ ট্রানজিট রুট তৈরি করে  যাত্রার সময় কমিয়ে স্থানীয় বাণিজ্যে জোয়ার আনবে।
• অবকাঠামো: এই বৃহৎ প্রকল্পে ১৩টি বড় সেতু, ৬টি রেল ওভারব্রিজ (আরওবি), ৯৭টি ছোট সেতু এবং ৩২টি আরইউবি অন্তর্ভুক্ত রয়েছে।
উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার অঞ্চলে রেল অবকাঠামোর এই ধরনের আধুনিকীকরণ তাৎপর্যপূর্ণ, লজিস্টিক এবং জনকল্যাণমূলক ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে, যা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নে এক নতুন দিক যোগ করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তিনটি নতুন রেলপথ প্রকল্পের সূচনা, উত্তরবঙ্গের সংযোগ ব্যবস্থা ও আঞ্চলিক উন্নয়নে জোয়ার
Next Article
advertisement
March 2026 Monthly Horoscope: রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল মার্চ ২০২৬

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement